ঢাকাMonday , 28 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের কথা ভেবে চুমুতে আপত্তি ঐশ্বরিয়ার!

Link Copied!

aishwarya-raiবিনোদন ডেস্ক : অভিনয় তো অভিনয়ই! সেখানে চরিত্রের প্রয়োজনে আজকাল নায়ক-নায়িকাদের বিশেষ অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করতে দেখা যায়। অথচ চরিত্রের প্রয়োজনে ছবিতে সামান্য চুমুতেই আপত্তি করলেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই!
হ্যাঁ, ‘জজবা’র পর নির্মাতা করন যোহরের পরবর্তী সিনেমা ‘অ্যা দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করছেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। আর সে ছবিতেই চরিত্রের প্রয়োজনেই অভিনেতা রনবীর কাপুরের সাথে একটি চুম্বনের দৃশ্য করতে আপত্তি জানালেন ঐশ্বরিয়া। কারণ হিসেবে নিজের মেয়ে আরাধ্য’র কথা বললেন তিনি!
জানা গেছে, করন যোহরের আসন্ন ছবি ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ ছবিতে রনবীর কাপুরের সাথে একটি চুম্বন দৃশ্য করার কথা জানার পর ঐশ্বরিয়া নাকি পরিচালক করন যোহরের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেন। খুব ভালোভাবেই করনে বোঝাতে সক্ষম হন যে, রনবীরের সঙ্গে লিপ-লক করা এখন তার সম্ভব নয়। কারণ তিনি এখন এক সন্তানের মা। আরাধ্য কী ভাববে? শুধু তাই নয়। শোনা যাচ্ছ, ছবিতে নাকি বেশি খোলামেলা পোশাক পরতেও দেখা যাবে না অ্যাশকে। সেখানেও আপত্তি। আর এসবই তার মেয়ের কথা ভেবেই। মেয়ে বড় হচ্ছে বলে কথা!
আসছে বছরের ২৮ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে করনের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিতে রনবীর কাপুর ও ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা।
উল্লেখ্য, মেয়ে আরাধ্য’র জন্মের দীর্ঘ পাঁচ বছর পরে সিনেমায় ফিরেছেন ঐশ্বরিয়া রাই। ‘জজবা’ নামের একটি ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ফিরলেন তিনি। ছবিটি ভারতীয় সিনেমায় মুক্তি পেলেও খুব একটা বাণিজ্য করতে পারেনি। তবে ছবিতে ঐশ্বরিয়ার অভিনয় সমালোচকদের মন কেড়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান খান।