ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কম্পটন-টেলরের পাল্টা স্টেইনগান!

Link Copied!

englend-south-africaস্পোর্টস ডেস্ক : বৃষ্টি আর আলোকস্বল্পতার মাঝে ডারবানে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্টের প্রথম দিন। এদিন সবমিলে খেলা হয়েছে ৬৫.১ ওভার। তাতে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ১৭৯ রান।
কিংসমিডের স্যাঁতস্যাঁতে পরিবেশে টস জিতে বোলিং বেছে নিতে ভুল করেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। স্কোরবোর্ডে তিন রান উঠতেই কোন রান না করেই ডেল স্টেইনের বলে ডিন এলগারকে ক্যাচ দিয়ে ফিরে যান অ্যালিস্টার কুক। ১২৩ টেস্টের ক্যারিয়ারে ইংলিশ অধিনায়ক এবার নিয়ে মোট আটবার শূন্য রানে ফিরে গেলেন।
কুকের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন অ্যালেক্স হেলস। সপ্তম ওভারে হেলসকেও (৩) ফেরান স্টেইন। গত দশ বছরে হেলসকে নিয়ে কুকের উদ্বোধনী সঙ্গীর সংখ্যা দাঁড়ালো এগার জনে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানী ওপেনার মোহাম্মদ হাফিজ। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী বদল হয়েছে দশ জন।
১২ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেন নিক কম্পটন এবং জো রুট। দুজনে মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ৩৭ রান। রুটকে ২৪ রানে ফেরান ডেন পিডিট। এরপর স্টেইনগানের গোলা সামলে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কম্পটন-জেমস টেলর জুটি। চতুর্থ উইকেটে তারা ১২৫ রান তোলে। টেলরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টেইন। তবে তার আগে তিনি ১৩৭ বলে খেলেছেন ৭০ রানের ইনিংস। চার মেরেছেন নয়টি, ছয় একটি।
আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে ৬৩ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ  করেছেন কম্পটন। ১৭৯ বলে খেলা তার এই ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। কম্পটনের সঙ্গী বেন স্টোকস ক্রিজে আছেন ৫ রান নিয়ে। এখান দেখার বিষয় দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসটাকে তারা কতদূর টেনে নিয়ে  যেতে পারেন।
গত নভেম্বরে ভারত সফরে চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন স্টেইন। ইংল্যান্ডের বিপক্ষে চোট কাটিয়ে সেই পুরনো গতি তারকাই ফিরলেন। স্টেইনের বোলিংই বলে দিচ্ছে, সাময়িক বিরতিতে তিনি এতটুকু দমে যাননি। ১৫.১ ওভারে ২৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন তিন উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন পিডিট।