ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মারুফুলের চোখে ‘মানসিক সমস্যা’

Link Copied!

maruful-haqস্পোর্টস ডেস্ক : সাফ মিশনে দেশ ছাড়ার আগে সমস্যার কথাটি বলে গিয়েছিলেন কোচ মারুফুল হক। বলেছিলেন, ‘প্রস্তুতি ভালো। চূড়ান্ত স্কোয়াডে নেই ইনজুরির ঝামেলা। সবাই ফিট শারীরিকভাবে। তবে সমস্যা এক জায়গায়, তা হলো খেলোয়াড়দের মানসিকতায়। জয়ের তাড়না বাড়াতে হবে সবার মধ্যে। এ নিয়ে অল্প বিস্তর কাজও করেছি’।
ভারতের কেরালায় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলে বাংলাদেশ কী করেছে, তা সবারই জানা। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে বিদায় নিয়েছে মামুনুল শিবির। যা দেশের ফুটবলের জন্য বড় ধাক্কাই। অথচ দেশ ছাড়ার আগে দলের লক্ষ্য ছিল শুধু সেমিফাইনাল নয়, শিরোপা জিতে দেশে ফেরা। সেখানে গ্রুপ পর্বেই বিদায়। টানা দুই ম্যাচে বাজে হার। তবে দলের এমন পারফরমেন্সে কোচ মারুফুল হতাশ। কিন্তু তার মতে, খেলোয়াড়দের সমস্যা আসলে মাঠে নয়, মাথায়। মানসিক সমস্যায় আক্রান্ত পুরো দল। দলের মধ্যে জয় পাওয়ার প্রবণতা তুলনামূলক খুব কম।
বি গ্রুপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে ৪-০ গোলে হার। অথচ এই ম্যাচে জয়ের আশাই করেছিল বাংলাদেশ। সেখানে জয় দূরে থাক, ড্রও করতে পারেনি। কপালে জুটেছে লজ্জাজনক হার। তারপরও সেমির স্বপ্ন বেঁচে ছিল, যদি পরের দুটি ম্যাচে জেতা যায়। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছেও ৩-১ গোলের হারে সাঙ্গ হয় সাফ মিশন। টানা তৃতীয়বারের মতো সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।
মালদ্বীপের সঙ্গে ম্যাচ শেষে হতাশ বাংলাদেশের নতুন দেশীয় কোচ মারুফুল হক দায়ী করলেন সেই পুরনো সমস্যাকেই। তার মতে, ‘আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো মানসিক। আমরা কখনও নিজেদেরকে প্রতিপক্ষের ওপরে ভাবতে পারি না এবং আমি মনে করি, (ফুটবলারদের) ছেলে বেলা থেকে এ দিকটা নিয়ে কাজ করা প্রয়োজন।’
আফগানিস্তান ম্যাচের মতো মালদ্বীপের সঙ্গেও বাংলাদেশের খেলা ছিল ভুলে ভরা পাসে। ছিল ফিনিশিংয়ের অভাব। দুই উইং মাঝে মধ্যে ঝলসে উঠলেও বাকিরা ছিলেন ব্যর্থ। বদলি খেলোয়াড়রাও নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। সব মিলিয়ে মারুফুল হক দেশের ফুটবলের উন্নয়নের জন্য চাচ্ছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কাজ করতে হবে তৃণমূল পর্ব থেকে। না হলে বিপদ বাড়বে আগামীতে।
তিনি বলেন, ‘সত্যি বলতে, এটাই আমাদের (ফুটবলের) মান; যেটা দিনকে দিন নিচের দিকে যাচ্ছে। আমাদের পাইপলাইনে মানসম্পন্ন খেলোয়াড়ও নেই। তৃণমূল পর্যায়ে অনেক কাজ করার দরকার।’ আগামী সোমবার গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। যা মামুনুলদের জন্য নিতান্তই নিয়মরক্ষার। এই ম্যাচেও খেলোয়াড়দের মধ্যে জয়ের তাড়না কতটুকু থাকে, তাই যেন দেখার বিষয়।