বিনোদন ডেস্ক : নতুন বছরে মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমনের রোমান্টিক চলচ্চিত্র ‘সুইটহার্ট’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আলোচিত অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও বাপ্পী। মিম জানিয়েছেন, ‘১২ ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাচ্ছে। বছরের মুক্তি প্রাপ্ত প্রথম ছবি হবে এটি। বছরটা আশা করি ভালোই কাটবে।’
বাপ্পি ও মিম ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা।
ছবির গল্প ও চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবু। ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে। পাঁচটি গানের কথা লিখেন কবির বকুল, শফিক তুহিন, সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় খান, হাবিব, শফিক তুহিন, আহমেদ হুমায়ুন। গানে কণ্ঠ দিয়েছেন জেমস, হাবিব, ন্যান্সি, হৃদয় খান, পড়শী, আহমেদ হুমায়ুন, রমা।

