ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই ‘মাস্তিজাদে’

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে সানি লিওন ও তুষার কাপুর অভিনীতি ছবি ‘মাস্তিজাদে’র ট্রেলার। ট্রেলার মুক্তির পরই ভারতজুড়ে সমালোচনা রীতিমত ঝড় বইছে। সেক্স কমেডির নামে যে অশ্লীলতার ফুলঝুড়ি দেখা গেছে ট্রেলারে তার জবাব দিয়েছেন ছবির অন্যতম অভিনেত্রী সানি লিওন।
জানা গেছে, ‘মাস্তিজাদে’র ট্রেলারে প্রকাশের পর পরই ফের আলোচনায় আসেন সানি লিওন। দীর্ঘদিন ভারতীয় সেন্সর বোর্ডে স্বীকৃতির জন্য ছবিটি আটকে থাকার পর গত অক্টোবরে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে প্রদর্শনের জন্য ছাড়পত্রও দেয়া হয়। শুরুতে ছবিটিকে ‘সেক্স কমেডি’ বলা হলেও ট্রেলার প্রকাশের পর এটা নিয়ে উঠে তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কের জবাব দিতে মুখ খুললেন অভিনেত্রী সানি লিওন।
ছবিটিকে শুধু প্রাপ্ত বয়স্কদের উল্লেখ করে সানি পরিস্কার ভাষায় বলেন, ‘আমি সবার উদ্দেশে ‘মাস্তিজাদে’ নিয়ে বলতে চাই, এটা সেক্স কমেডি নয়, এটি একটি অ্যাডাল্ট কমেডি। এবং এটা শুধুই প্রাপ্ত বয়স্কদের জন্যই। আর এটা নিয়ে সমালোচনারও কিছু নেই। সেন্সর বোর্ড আমাদের অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়েছেন, এটা তাদের দায়িত্ব ছিল। এখন আমরা শুধু আমাদের প্রমোশন নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, ভারতের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর পঞ্চশ আসরে পা রাখার মধ্য দিয়ে বলিউডে যাত্রা করেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। এরপর জিসম-২ ছবিতে প্রথমবার অভিনয় করেন তিনি। চলতি বছরে তার এক পেহলি লীলা এবং কুচ কুচ লোচা হ্যায় নামে দুটি ছবি মুক্তি পেয়েছে। তার অভিনীত ভারতের প্রথম অ্যাডাল্ট কমেডি ছবি ‘মাস্তিজাদে’ আসছে বছরের ২২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মিলাপ জাবেরির নির্মাণে ছবিতে সানি লিওন ছাড়াও আছেন তুষার কাপুর ও বীর দাস।