ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহাঙ্গীরনগরে ভূগোল মেলা

Link Copied!

ju-melaজাবি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভূগোল সমিতির (জুগা) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূগোল মেলা। মেলার তত্ত্বাবধানে ছিলেন জাবি ভূগোল সমিতির (জুগা) আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক বিবি হাফসার। প্রতিবছরের মতো এ বছরও মেলায় ছাত্র-ছাত্রীরা ভূগোল ও পরিবেশ বিষয়ক বিভিন্ন মডেল উপস্থাপন করেন।
শনিবার প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি প্রফেসর সাজেদ আশরাফ করিম। আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড এ জে ম শোয়েব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. শাহেদুর রশিদ, প্রফেসর ড. শেখ তৌহিদুল ইসলাম, খন্দকার হাসান মাহমুদ, রেজাউল রনি, মেহেদি ইকবাল, আনারুল হক মণ্ডল, আলমগীর হোসেন ভুঁইয়া প্রমুখ।
সাজেদ আশরাফ করিম বলেন, প্রত্যেক বছরই আমাদের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করে থাকে। আমরা আশা করি আমাদের সীমিত চেষ্টা দিয়ে হলেও সর্বাত্মকভাবে চারপাশের পরিবেশকে রক্ষা করবো।
দেশের প্রখ্যাত পরিবেশবিদ, প্রফেসর ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের অজান্তেই আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশের পরিবেশকে ধ্বংস করছি আর এভাবে চলতে থাকলে একসময় আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। আর তা রক্ষা করা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের এ আয়োজন অত্যন্ত ফলপ্রসূ বলে আমি মনে করি এবং এ ধরনের কর্মসূচী আরো বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি।’