ঢাকাSaturday , 26 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমির ইস্যুতে সরগরম পাকিস্তান

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরকে নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছেই। সেই আগুনে যেন ঘি ঢেলেছেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। আমিরের সঙ্গে ক্যাম্পে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। অবশ্য আগের দিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান এই দুজনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি এ্যাকশন নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। একদিন পরই কিছুটা নমনীয় ভাষায় কথা বললেন পিসিবি প্রধান। শুক্রবার দুই ক্রিকেটারের সঙ্গে আলোচনা শেষে আশা করেছেন হাফিজ-আজহার ক্যাম্পে ফিরবেন।
এএফপিকে শাহরিয়ার খান বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই ক্রিকেটারের সঙ্গে ৩০ মিনিটের মতো আলোচনা হয়েছে। আমি তাদের বলেছি তারা পিসিবির নীতির বিরুদ্ধে হাঁটছে। বৈঠক নিয়ে আমি সন্তুষ্ট। আশা করছি সমস্যাটি সমাধান হয়ে যাবে।’
গত বৃহস্পতিবার হাফিজ দলের কোচ ওয়াকার ইউনুসের কাছে জানিয়েছেন, আমিরের সঙ্গে ক্যাম্পে তিনি অংশ নেবেন না। আর আজহার আলী লাহোরে গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘আমি এবং হাফিজ ক্যাম্পে আমিরের উপস্থিতি মেনে নিতে পারছি না।’
বৈঠকের পর দুজনের মনোভাব পরিবর্তন হয়েছে বলে জানান শাহরিয়ার খান। তিনি বলেন, ‘তারা দুজনই বলেছে, তারা পিসিবির নীতির বিরুদ্ধে না। যখন আমি তাদেরকে বলেছি আমির নিষেধাজ্ঞার মেয়াদ ও রিহ্যাব প্রোগ্রাম শেষ করে এসেছে। তাই শনিবার সকালেই তাদের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা।’