ঢাকাSaturday , 26 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোড়া সেঞ্চুরিতে মেলবোর্নে অসিদের দাপট

Link Copied!

australiaস্পোর্টস ডেস্ক : রাতভর বৃষ্টিতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলা নিয়েই শঙ্কা ছিল। তবে সকালে অবস্থার পরিবর্তন হয়। এরপরও খেলা শুরু হতে সামান্য বিলম্ব হয়। কিন্তু রাতের বৃষ্টিভেজা মাঠে সকালে টস হারটা ছিল অস্ট্রেলিয়ার জন্য বড় একটা ধাক্কা। স্বাভাবিকভাবেই সেই সুযোগ নিয়ে স্বাগতিকদের শুরুতে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এমন মাঠেও শনিবার অস্ট্রেলিয়ার দাপটেই শেষ হয়েছে প্রথম দিনের খেলা। জো বার্নস ও উসমান খাজার জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে তিন উইকেটে ৩৪৫ রান করেছে অস্ট্রেলিয়া।
দীর্ঘদিন পর বক্সিং ডে টেস্টে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০০ সালের পর এটিই তাদের বক্সিং ডে টেস্টে প্রথম খেলা। ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহও ছিল কম। ওয়েস্ট ইন্ডিজ বরং আবহাওয়ার সঙ্গে মিলিয়ে টস জয়ের সুযোগ কাজে লাগাতে পারতো। কিন্তু ওপেনার জো বার্নস ও উসমান খাজার ব্যাটে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারিরা। এই দুজনের সেঞ্চুরিতে উল্টো ক্যারিবীয় বোলারদের উপরই চাপ সৃষ্টি করেছে স্বাগতিকরা।
দলীয় ২৯ রানে ডেভিড ওয়ার্নারকে (২৩) সাজঘরে ফেরত পাঠিয়ে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিই সব শেষ করে দেয়। ৬৯.১ ওভার ক্রিজে থেকে বার্নস ও খাজা এই জুটিতে তোলে নেন ২৫৮ রান।
দ্বিতীয় উইকেট পেতে ক্যারিবীয়দের অপেক্ষা করতে হয়েছে তৃতীয় সেশন পর্যন্ত। এই সেশনের মাঝামাঝিতে ক্যারিবীয়দের হয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ক্রেইগ ব্রাথওয়েট দ্বিতীয়বারের মতো আঘাত হানেন। এ সময় বার্নস ১২৮ রান করে রামদিনের হাতে স্টাম্পিংয়ের শিকার হন। ২৩০ বলে ১৬ চার ও এক ছক্কার মারে দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি।
অবশ্য দিনের খেলা শেষ হওয়ার আগেই আরেক সেঞ্চুরিয়ান উসমান খাজার উইকেটও হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ১৪৪ রান করা টেলরের বলে রামদিনের হাতে ধরা পড়েন খাজা। দিনের খেলার তখন ছয় ওভারের মতো বাকি ছিল। ২২৭ বল মোকাবেলা করে ছয়টি চার ও একটি ছক্কার মারে নিজের ইনিংস সাজান উসমান খাজা। দিনশেষে স্টিভেন স্মিথ ৩২ ও এ্যাডাম বগস ১০ রান করে অপরাজিত রয়েছেন।
উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে অস্ট্রেলিয়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।