ঢাকাFriday , 25 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে বিয়ের ঘোষণা দিবেন সালমান!

Link Copied!

salman-khanবিনোদন ডেস্ক : চলতি বছরে জমকালো আয়োজন আর ভক্ত অনুরাগীদের ভালোবাসায় গত নভেম্বরে নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করলেন বলিউডের তিন খানের এক খান, শাহরুখ! এবার এক মাসের ব্যবধানে পঞ্চাশ বছরে পা রাখতে যাচ্ছেন বলিউডের আরেক জনপ্রিয় খান সালমান! আর নিজের পঞ্চাশতম বছর নিয়ে মিডিয়ায় চলছে নানান গুঞ্জন। এর একটি হচ্ছে সালমান তার নিজের পঞ্চাশতম বছরে তার ভক্ত অনুরাগীদের কাছে নিজের প্রেমের গোপন খবরটি প্রকাশ করবেন।
জানা গেছে, আসছে ২৭ ডিসেম্বর পঞ্চাশ বছরে পা রাখতে চলেছেন বলিউডের সুপারস্টার হিরো সালমান খান। আর এই জন্মদিনকে ঘিরে মিডিয়ায় চলছে নানান গুঞ্জন। তবে সবচেয়ে বেশী যে কথাটি শোনা যাচ্ছে তা হলো, দীর্ঘ দিনের বান্ধবি রোমানিয়ার মেয়ে লুলিয়া ভান্তুরের সাথে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনবেন!
ভারতীয় মিডিয়া বলছে, রোমানিয়ান টিভি ব্যক্তিত্ব লুলিয়া বান্তুরের সাথে দীর্ঘ দিন ধরে প্রেম করছেন সালমান। এতোদিন গোপনে প্রেম করলেও এবার নাকি নিজের পঞ্চাশতম জন্মদিনে নিজের প্রকাশ্য প্রেমের কথা ঘোষণা করবেন। আর সালমানের জন্মদিনে গোপনে নয়, বরং প্রকাশ্যেই দেখা মিলবে ওই রোমানিয়ান রমণীর। এমনকি এদিন নাকি পারিবারিকভাবে বিয়ের ঘোষণাও আসতে পারে তাদের। তবে এইসব গুজবে কথা বলেননি কোনো পক্ষই।
উল্লেখ্য, ‘জয় হো’ ছবির লোকেশন দেখতে রোমানিয়ায় গিয়ে প্রথমবার লুলিয়ার সাথে কথা সালমান খানের। এরপর বহু জল ঘোলা হয়েছে। সালমানের সঙ্গে লুলিয়াকে জড়িয়ে বিশ্বব্যাপী মিডিয়ায় নানান মুখরোচক খবর ছড়িয়েছে। কিন্তু সালমান খান ও লুলিয়ার বন্ধুত্ব আরো গাঢ়ই হয়েছে বলা যায়। শুধু তাই না, সালমান খানের অনেক পারিবারিক অনুষ্ঠানেও লুলিয়াকে দেখা গেছে বহুবার। সর্বশেষ গুঞ্জন ছড়িয়ে ছিল গতমাসেই, বলা হয়েছিল লুলিয়ার সাথে সালমানের এনগেজড হয়ে গেছে। তবে সেসব খবরকে উড়িয়ে এখন সালমানের ভক্তকূল চেয়ে আছেন সালমানের জন্মদিনের দিকে। যদি সত্যিই সত্যিই বিয়ের ঘোষণা দেন সালমান!