বিনোদন ডেস্ক : তিন দশকের বেশী সময় ধরে বলিউডে দাপুটের সাথে অভিনয় করছেন ‘নায়ক’ খ্যাত অভিনেতা অনিল কাপুর। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও খ্যাতি আছে তার। আন্তর্জাতিক সিনেমায় তাকে প্রায়শই অভিনয় করতে দেখা যায়। তার অভিনীত ডেনি বয়েলের পরিচালনায় হলিউডের ছবি ‘স্লামডগ মিলিয়নিয়র’ অস্কার জয় করেছে।তার জন্মদিনে দেখে নিন তার অভিনীত জনপ্রিয় ১০টি ছবি: নায়ক, বীরসাত, মাই ওয়াইফ’স মার্ডার, জামাই রাজা, ওম জয় জগদীশ, বেটা, ফারিন্দে, তেজাব, বিবি নাম্বার ওয়ান, জানবাজ।

