ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নিয়তি’র অতিথি রেসি

Link Copied!

resiবিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরেছেন রেসি। নিয়মিত কাজ করার আভাসও দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বুধবার জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন নতুন চলচ্চিত্র ‘নিয়তি’তে চুক্তিবদ্ধ হলেন। তবে নায়িকা হিসেবে নয়, অতিথি শিল্পী হিসেবে দেখা মিলবে রেসির।
সম্প্রতি চলচ্চিত্রে ফিরেছেন চিত্রনায়িকা রেসি। এরই মধ্যে ‘শূন্য’ ও ‘লাল সবুজের সুর’ শিরোনামে দুটো ছবিতে কাজও শুরু করেছেন। তার পাশাপাশি এবার নতুন চলচ্চিত্র ‘নিয়তি’তে চুক্তিবদ্ধ হলেন।  ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘প্রথমবারের মতো জাজের ছবিতে কাজ করছি। তবে নায়িকা হিসেবে নয়, থাকছি অতিথি চরিত্রে। কারণ আমার কাছে কোনো চরিত্রই ছোট নয়। ছবিটির গল্পটি ভালো লেগেছে, তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম।’
এদিকে জাকির হোসেন রাজুর পরিচালনায় বর্তমানে থাইল্যান্ডে ‘নিয়তি’ ছবির চিত্রধারণের কাজ চলছে। এতে অংশ নিচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগত নায়িকা জলি। সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ‘নিয়তি’র শুটিংয়ে অংশ নেবেন রেসি।