ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরকে ক্ষমা করতে পিসিবির আহ্বান

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমিরকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিবাচক মনোভাবই দেখিয়ে আসছে। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে ধর্নাও দিয়েছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার পর এই পেসারকে নিয়ে আগ্রহটা বেড়েছে পিসিবির। তাই তো জাতীয় দলের ক্যাম্পে আগেই ডাকা হয়েছে তাকে। এবার পিসিবি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিল আমির জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্য। তবে তার অতীত কর্মকাণ্ডে খেলোয়াড়-সমর্থকদের ক্ষমাসুন্দর দৃষ্টিও কামনা করেছে পিসিবি।
পিসিবি নিশ্চিত করেছে যে রিহ্যাবে যে সময় দরকার ছিল আমির তা শেষ করেছে। সেক্ষেত্রে আগামী মাসে নিউজিল্যান্ড সফরেই জাতীয় দলে ডাক পেতে পারেন আমির। তবে এখনও এই সফরে যেতে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে।
মাঠে ফেরার পর থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলছেন আমির। বিপিএলেও দেখিয়েছে নৈপুণ্য। তাই এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ছয় মাসের রিহ্যাবের পর আমির ঘরোয়া পর্যায়ে খেলে সাফল্য পেয়েছে। বিপিএলেও দারুণ খেলেছে। জাতীয় দলের উপযোগী করতে ফিটনেস ক্যাম্পেও যোগ দিয়েছে। এখন জাতীয় দলের জন্য ডাক পাওয়াটা নির্বাচকদের ওপর নির্ভর করছে।’
অবশ্য আমিরকে দলে নেওয়ার বিপক্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এমনকি ২৩ বছর বয়সী এই পেসারের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি না করতেই নাকি চিটাগং ভাইকিংসে যাননি হাফিজ। হয়তো সেই বিষয়গুলোও মাথায় ছিল পিসিবির। তাই আমিরকে যাতে সতীর্থ ও সমর্থকরা ক্ষমা করে দেয় সেই আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে। এর আগেও মারলন সামুয়েলস, হার্সেল গিভস, টাইসন গের মতো এ্যাথলেটরা ফিক্সিং বা ড্রাগ নেওয়ার অভিযোগে নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক পর্যায়ে খেলার উদাহরণ টেনেছে পিসিবি।
উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই চমক দেখান আমির। তবে এক বছরের মধ্যেই লর্ডস টেস্টে দুই সতীর্থ অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন তিনি। সেই অপরাধে কারাভোগসহ ৫ বছরের নিষেধাজ্ঞায় ছিলেন আমির। সেই নিষেধাজ্ঞার মেয়াদ গত বছর শেষ হয়েছে।