ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে সিরিজ শেষ মালিঙ্গার

Link Copied!

maliggaস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। টেস্ট শুরুর আগেই কুশাল  পেরেরা ডোপ কেলেঙ্কারিতে দলের বাইরে ছিটকে পড়েছিলেন। এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে লঙ্কানদের জন্য নতুন দু:সংবাদ। ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে পড়েছেন সবচেয়ে অভিজ্ঞ বোলার লাসিথ মালিঙ্গা।
গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে হাঁটুর ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। নিউজিল্যান্ড সফরে তাকে ওয়ানডে দলে পাওয়ার আশাবাদী ছিল লঙ্কান শিবির। সেজন্য দলেও রাখা হয়েছিল। কিন্তু ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডের দুদিন আগেই আগেই জানা গেল মালিঙ্গার খেলা হচ্ছে না এই সিরিজে। তার পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে থাকা থিসারা পেরেরাকে স্কোয়াডে নেওয়া হয়েছে।
সিরিজের প্রথম দুই ম্যাচে মালিঙ্গা যে খেলতে পারছেন না তা নিশ্চিত। তবে বাকি ম্যাচগুলোতেও তাকে নিয়ে রয়েছে শঙ্কা। দলের ম্যানেজার জেরি ওটারসেজ বলেন, ‘সে ওয়ানডে খেলার জন্য আসেনি। হাঁটুতে সমস্যা অনুভব করছে। তাই সে ওয়ানডে  ও টি২০এর মাঝে দলে যোগ দিতে পারবে কি না তা আমরা জানি না।’ লঙ্কানদের টি২০ অধিনায়ক মালিঙ্গা। নিউজিল্যান্ড সফরে দুটি টি২০ ম্যাচে মালিঙ্গা নেতৃত্ব দিতে পারবেন কি না তাও অনিশ্চিত হয়ে পড়েছে।
কুশাল পেরেরা ডোপ টেস্টে বাদ পড়ার পর ধামিনিকা প্রাসাদও ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন। তাই তৃতীয় ক্রিকেটার হিসেবে এবার লঙ্কান শিবিরে অনুপস্থিত মালিঙ্গা। নিউজিল্যান্ড ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকলিয়ান এটিকে শ্রীলঙ্কার জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন।