ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানদের হারাতে প্রত্যয়ী মামুনুলরা

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : কেরালার স্পোর্টস হাব ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে সাফের মাঠের লড়াই শুরু হয়েছে বুধবার। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ নামছে তাদের প্রথম ম্যাচে। শুরুতেই বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা। বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে তাদের।
তবে সেই পরীক্ষা দিতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। কোচ মারুফুলও আফগানদের হারিয়ে তিন পয়েন্ট অর্জনের কথাই ভাবছেন। বৃহস্পতিবার একই দিনে ‘বি’ গ্রুপের অপর দুই দল ভুটান ও মালদ্বীপ পরস্পরের মুখোমুখি হবে। স্টার স্পোর্টস-৪ ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।
বুধবারও বাংলাদেশ দল দেড় ঘণ্টাব্যাপী কঠোর অনুশীলন করেছে। অধিনায়ক মামুনুল বলেন, ‘আমরা এই ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাব। দলের সবাই আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে প্রস্তুত আছে। আফগানিস্তানও খুব ভাল দল। তাই ম্যাচটিকে আমরা গুরুত্ব দিয়েই দেখছি। আমাদের লক্ষ্য প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকা।’
এদিকে কোচ মারুফুল হক বলেছেন, ‘আমরা খেলার জন্য প্রস্তুত এবং আমাদের লক্ষ্য এই ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন। শারীরিক ও মানসিকভাবে সবাই বেশ শক্ত আছে। আমরা এখানে চ্যাম্পিয়নশিপ জিততেই এসেছি।’