ঢাকাWednesday , 23 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জয় গঙ্গাজল’-এ প্রিয়াঙ্কার রুদ্রমূর্তি

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : চলতি বছরকে বলা যায় ‘কৃষ’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ারই বসন্তকাল! কারণ প্রথমবারের মতো পশ্চিমে পা রাখলেন তিনি। আমেরিকায় জনপ্রিয় ড্রামা ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে এমনিতেই হাওয়ায় উড়ছেন প্রিয়াঙ্কা! তারউপর ভারতজুড়ে চলছে সদ্য মুক্তি পাওয়া তার ব্যাপক প্রশংসিত ছবি ‘বাজিরাও মাস্তানি’। আর এই ঢামাঢোলের মধ্যেই ইউটিউবে প্রকাশিত হলো তার আরো একটি নতুন ছবি ‘জয় গঙ্গাজল’-এর ট্রেলার। যেখানে একজন ভয়ার্ত পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে তাকে।
জানা গেছে, আজ ২২ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত প্রকাশ ঝা’র ছবি ‘জয় গঙ্গাজল’-এর ট্রেলার। নতুন ছবির ট্রেলারে পাওয়া গেল অন্য এক প্রিয়াঙ্কাকে। ট্রেলারটি ইউটিউবে প্রকাশের পরপরই প্রিয়াঙ্কা তার টুইটারে ট্রেলারটি শেয়ার করে বলেন, এটা আমার জীবনে এমন একটা ছবি যা খুব অল্প সময়ের মধ্যে শুট করা হয়েছে।’
ছবিতে নির্মাতা প্রকাশ ঝা প্রথমবারের মত অভিনয়ও করছেন। ‘জয় গঙ্গাজল’-এর মাধ্যমে তার অভিষেক হচ্ছে। ছবিতে তাকে প্রিয়াঙ্কার সাথে একজন পুলিশ অফিসার হিসেবেই দেখা যাবে। অপরাধ আর ন্যায় প্রতিষ্ঠার লড়াই নিয়েই ছবিটির কাহিনী এগিয়ে যাবে বলে জানান নির্মাতা।
প্রিয়াঙ্কা চোপড়া ও প্রকাশ ঝা অভিনীত আসন্ন ছবি ‘জয় গঙ্গাজল’ আসছে বছরের মার্চের ৪ তারিখে মুক্তি পাওয়ার কথা।
উল্লেখ্য, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘জয় গঙ্গাজল’-এর পর ফোর্স নির্মাতা অভিনয় দেও’র-এর পরের ছবিতে ‘সুপারওম্যান’ হিসেবে দেখা যাওয়া কথা আছে সেক্সি লেডি খ্যাত প্রিয়াঙ্কাকে।