ঢাকাWednesday , 23 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানির চোখে সালমানের বয়স মাত্র ২৭!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : ভারতীয় এমন কোনো নারী খোঁজে পাওয়া যাবে না যে নারীর মনে বলিউডের সুপারস্টার হিরো সালমান খানের জন্য জায়গা নেই। সুপারস্টার এই অভিনেতা ২৭ ডিসেম্বর পা রাখতে যাচ্ছেন পঞ্চাশ বছরে। অথচ ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের মনের বিশেষ জায়গাজুড়ে থাকায় তাকে  মাত্র ২৭ বছরের যুবক বলে মন্তব্য করেছেন সানি।
হ্যাঁ, ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের কাছে সালমান পঞ্চাশ বছরের কোনো তারকা নন, বরং মাত্র ২৭ বছরে পা দিতে যাচ্ছেন বলে মন্তব্য করেছে সানি। না, তাই বলে তিনি সালমান খানের প্রেমে পড়েননি! সালমানের বড় ভক্ত যে সানি লিওন!
ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর পঞ্চম আসরে সানি লিওন যখন আসেন, তখন কেউ তাকে অ্যাপ্রেসিয়েট না করলেও সেদিন সালমানেই নাকি তাকে অভ্যর্থনা জানিয়ে ছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তেও নাকি সালমান তাকে উৎসাহ দিয়েছেন। আর তাই সালমানের জন্য তার মনের ভেতরে বিশেষ সহানুভূতির একটি জায়গা আছে বলে জানিয়েছেন সানি।  আর তাই অগ্রীম সালমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সানি।
শুভেচ্ছা জানাতে গিয়ে সানি লিখেছেন, আমি মনে করি সালমান পঞ্চাশে নয়, বরং সাতাশ বছরে পা রাখতে যাচ্ছে!