ঢাকাWednesday , 23 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভাইজান’কে হারিয়ে শীর্ষে রনবীরের ‘মাস্তানি’

Link Copied!

mastaniবিনোদন ডেস্ক : জমকালো আয়োজন আর বলিউড তারার পদভারে ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে হয়ে গেল ‘দ্য রিনাল্ট সনি গিল্ড অ্যাওয়ার্ড ২০১৫’ অনুষ্ঠানটি। আর বিনোদনের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক আয়োজনে চলতি বছরে বলিউডের অন্যতম আলোচিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’কে হারিয়ে এককভাবে শীর্ষে আছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাজিরাও মাস্তানি’!
‘সনি গিল্ড অ্যাওয়ার্ড ২০১৫’ প্রতিযোগিতায় সবচেয়ে বেশী পুরস্কার নিয়ে এককভাবে শীর্ষে আছে সদ্য মুক্তি পাওয়া মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’। যেখানে চলতি বছরে পেশোয়া’র শাসক চরিত্রে অভিনয় করে ‘সেরা অভিনেতা’র পুরস্কারটি ভাগিয়ে নেন রনবীর সিং।
বহুল আলোচিত ছবি ‘বাজিরাও মাস্তানি’ সদ্য মুক্তি পেয়েই ভাগিয়ে নিল অন্তত ৯টি সেরার পুরস্কার। এরমধ্যে সেরা নির্মাতা, সেরা সিনেমাটোগ্রাফি, শিল্প নির্দেশনা, সাউন্ড ডিজাইন, কস্টিউম ডিজাইন, সেরা সংলাপ, কোরিওগ্রাফি, সহ অভিনেতাসহ সেরা অভিনেতার পুরস্কারটিও ‘বাজিরাও মাস্তানি’র দখলে।
অন্যদিকে চলতি মাসের জুলাইয়ে মুক্তি পাওয়া সুপারস্টার অভিনেতা সালমান খানের ছবি ‘বজরঙ্গি ভাইজান’ও ভাগিয়ে নিয়েছে ৪টি সেরার পুরস্কার। এরমধ্যে সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন ছাড়াও সেরা চিত্রনাট্য, সেরা গল্প এবং সহ-অভিনেতা(পুরুষ)-এর গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো ভাইজানের দখলে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অসংখ্য বলিউড তারার আগমনে জমে উঠে এই আয়োজন। যেখানে পারফর্ম করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষি সিনহা এবং বরুন ধাওয়ানের মত তারকাদের।
বিজয়ীদের পূর্ণ তালিকা:
সেরা অভিনেতা: রনবীর সিং, বাজিরাও মাস্তানি
সেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন, পিকু
সেরা নির্মাতা: সঞ্জয় লীলা বানসালি, বাজিরাও মাস্তানি
সেরা ছবি: বজরঙ্গি ভাইজান
সেরা চিত্রনাট্যকার: কবির খান, বজরঙ্গি ভাইজান
সেরা গল্পকার: বিজয়ানেন্দ্র প্রসাদ, বজরঙ্গি ভাইজান
সেরা শিশু শিল্পী: হারশালি মালহোত্রা, বজরঙ্গি ভাইজান
সংলাপ: প্রকাশ আর. কাপাডিয়া, বজরঙ্গি ভাইজান
সেরা কোরিওগ্রাফার: রিমু ডি’সুজা, (পিঙ্গা গানের জন্য), বাজিরাও মাস্তানি
সেরা গীতিকার: বরুন গ্রোভার, মোহ মোহ দাগে(দম লাগা ক্যা হেইসা)
সেরা সঙ্গীত: অমল মল্লিক, অঙ্কিত তেওয়ারি, মিট ব্রস অঞ্জন, রয়
সেরা কণ্ঠশিল্পী(পুরুষ): অরিজিৎ সিং, হামারি আধুরি কাহিনী
সেরা কণ্ঠশিল্পী(নারী): মোনালি ঠাকুর, মোহ মোহ কি দাগে(দম লাগা ক্যা হেইসা)
কমিক রোলে সেরা: দীপক দোব্রিয়াল, তনু ওয়েডস মনু রিটার্নস
নেগেটিভ রোলে সেরা অভিনেতা: নওয়াজউদ্দিন সিদ্দিকী, বাদলাপুর
সেরা সহ-অভিনেতা: নওয়াজউদ্নি সিদ্দিকী, বজরঙ্গি ভাইজান
সেরা সহ-অভিনেত্রী: টাবু, দৃশ্যায়ম। এবং তানভি আজমি, বাজিরাও মাস্তানি
সেরা উদীয়মান অভিনেতা: কপিল শর্মা, কিস কিসকো পেয়ার কারো
সেরা উদীয়মান অভিনেত্রী: ভূমি পেন্ডেকার, দম লাগা ক্যা হেইসা
সেরা উদীয়মান নির্মাতা: নিরজ ঘাইওয়ান, মাসান