ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি বধে শিরোপা স্বপ্নে বিভোর ওয়েঙ্গার

Link Copied!

oengarস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৪ সালে। এরপর লিগ ট্রফিতে আর চুমু খাওয়া হয়নি গানারদের। তবে প্রায় এক যুগ পর শিরোপা স্বপ্নে বিভোর আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। সেটা দৃঢ় হয়েছে সোমবার রাতে শক্ত প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বধের পর। এই রাতে ঘরের মাঠে ম্যানসিটিকে ২-১ গোলে পরাজিত করেছে ওয়েঙ্গার বাহিনী।
এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান বেশ পাকাপোক্ত করেছে আর্সেনাল। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। সেখানে সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চলতি মৌসুমে আলোচিত দল লিচেস্টার সিটি। আর ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
সিটিকে হারাতে পেরে বেশ উচ্ছ্বসিত ওয়েঙ্গার। এই জয় তাকে আত্ববিশ্বাসী করে তুলেছে শিরোপা জয়ে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই জয় আমাদের দিয়েছে কনফিডেন্স, শক্তি ও বিশ্বাস। আমাদের দল এখন অনেকটাই পরিণত। ম্যাচে চাপে পড়লে সেই জিনিসটা দেখা যায়। আমরা আশাবাদী মৌসুম শেষে ভালো কিছু করার।’
সোমবার রাতে ঘরের মাঠে শুরুতে চাপে ছিল আর্সেনাল। শেষ পর্যন্ত সব চাপ সামলে জয়ী তারাই।  ম্যাচের প্রথমার্ধেই থিও ওয়ালকট আর অলিভির গিরাউডের গোলে জয় নিশ্চিত হয় তাদের। যদিও শেষ দিকে সিটির হয়ে ব্যবধান কমান ইয়াইয়া তোরে (২-১)।
মৌসুমের প্রথম ম্যাচে হারার পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে হারেনি আর্সেনাল। অন্য দিকে মানুয়েল পেল্লেগ্রিনির সিটি গত সেপ্টেম্বর থেকে লিগে অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি।