ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ শুরু ২৪ ফেব্রুয়ারি

Link Copied!

Asia-cupস্পোর্টস ডেস্ক : আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হয় এশিয়া কাপ ক্রিকেটের জমজমাট আসর। টুর্নামেন্টে অংশ নেবে মোট পাঁচটি দল। ফাইনাল হবে ৬ মার্চ মিরপুরে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
কয়েকদিন আগে দুবাই থেকে এসিসির মিটিং করে দেশে ফিরেছেন বিসিবির এই প্রধান নির্বাহী। ঐ মিটিংয়েই মূলত সব সিদ্ধান্ত হয়েছে। এশিয়া কাপের ভেন্যু হিসাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ থাকছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম।
এশিয়া কাপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। অপর একটি দলকে আসতে হবে বাছাই পর্ব খেলে। গ্রুপ পর্বে লড়বে আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
বাছাই পর্বের লড়াই শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। এই চার দলের লড়াই শেষে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিই অংশ নেবে এশিয়া কাপের মূল পর্বে। মোট পাঁচ দলের অংশগ্রহণে শুরু হবে এশিয়া কাপের তুঙ্গস্পর্শী লড়াই।
তবে এবার ব্যতিক্রম থাকছে ওভারে। আগের টুর্নামেন্টগুলো ৫০ ওভারের হলেও এবার তাতে থাকছে ভিন্নতা। অর্থাৎ এবারের এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে টি২০ ফরম্যাটে। মানে ২০ ওভারের লড়াই হবে দুই দলের মধ্যে। চিত্র পরিস্কার, প্রতিটি ম্যাচেই থাকবে টানটান উত্তেজনা আর শিহরণ জাগানো রোমাঞ্চ।