ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফিদের ক্যাম্প শুরু জানুয়ারির প্রথম সপ্তাহে

Link Copied!

bangladesh5স্পোর্টস ডেস্ক : গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ। এরপরই শুরু হয় মাসব্যাপী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। বিপিএলের পরই বিশ্রামে আছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তবে নতুন বছরের শুরুতে আবারো ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা।
বিশেষ করে নতুন বছরের প্রথম তিন-চার মাসের মধ্যে বেশ কয়েকটি (এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ) আন্তর্জাতিক অ্যাসাইমেন্ট রয়েছে। সেই সঙ্গে আছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তাবিত টি২০ সিরিজও। তবে এরপরই রয়েছে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ। তাই বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা খুব বেশিদিন বিশ্রামে থাকার সুযোগও পাচ্ছে না। নতুন বছর অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে মুশফিক-মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প। সোমবার জাতীয় দলের নির্বাচক কমিটির সূত্র ধরেই এমনটাই জানা গেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ, এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপকে মাথায় রেখে ২৪ সদস্যের প্রাথমিক দল গড়ার চিন্তা-ভাবনা শুরু করেছে নির্বাচকরা। টি২০ দলের নিয়মিত সদস্যদের বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফর্ম করা ক্রিকেটাররা থাকছেন প্রাথমিক দলে।  জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজ নিশ্চিত না হলেও প্রাথমিক দলের ক্যাম্প শুরু হবে।
বিপিএলের তৃতীয় আসরে আলো ছাড়ানো পারফর্ম করছেন বাঁহাতি উদীয়মান পেসার আবু হায়দার রনি এবং উইকেটরক্ষক ডানহাতি ব্যাটসম্যান নূরুল হাসান সোহান। ২৪ সদস্যের প্রাথমিক দলে এই দুই তরুণের থাকার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সোমবার দুপুরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বিসিবিতে মিটিং করেছেন জাতীয় দলের নির্বাচকরা। এদিন তিন নির্বাচকই এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। পরে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প কবে নাগাদ শুরু হচ্ছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা ২৪ জনের দল তৈরি করছি। জিম্বাবুয়ে সিরিজটা মাথায় আছে। এগুলো ছাড়াও এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ আছে। তবে সবগুলোই টি২০ ফরম্যাটের। তাই আমরা একমত হয়েছি জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় দলের প্রস্তুতি শুরু করা হবে।’