ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নার্গিস ফাখরিকে নিয়ে পাকিস্তানে সমালোচনার ঝড়

Link Copied!

nargis-fakriবিনোদন ডেস্ক : পাকিস্তানি প্রভাবশালী পত্রিকা ‘জং’-এ প্রকাশিত ভারতীয় আবেদনময়ী অভিনেত্রী নার্গিস ফাখরির একটি মোবাইলের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানে। বিশেষ করে সাংবাদিক মহলে ‘জং’-এর এমন কাণ্ডে নিন্দা জানাচ্ছেন।
জানা গেছে, পাকিস্তানি প্রভাবশালী খবরে কাগজ ‘জং’-এর প্রথম পেইজে ভারতীয় আবেদনময় অভিনেত্রী নার্গিস ফাখরিকে নিয়ে উদ্দাম একটি বিজ্ঞাপন দেয়ায় দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়ে। কেউ কেউ এটিকে ‘হাস্যকর’ এবং ‘নগ্ন’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তানি এই কাগজ নিয়ে চলছে বিভিন্ন হাস্যরসাত্মক ট্রলও!
বিশেষ করে পাকিস্তানের সাংবাদিক মহলে নার্গিস ফাখরির এই বিজ্ঞাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পাকিস্তানি কাগজে এমন বিজ্ঞাপনকে অশ্লীলতা বলে উল্লেখ করেন ‘জং’-এর দৃষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিজ্ঞাপনে ভারতীয় অভিনেত্রী নার্গিস ফাখরিকে একটি ফোন হাতে লাল পোশাকে শুয়ে থাকতে দেখা গেছে।
আনসারি আব্বাস নামের এক প্রভাবশালী সাংবাদিক পাকিস্তানি পত্রিকা ‘জং’ প্রত্যাখান করার আহ্বান জানিয়ে টুইট করেন, ‘জং’-এর প্রথম পেইজে নার্গিস ফাখরির এমন বিজ্ঞাপন প্রকাশ হাস্যকর। এমন কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ভারতীয় আবেদনময়ী অভিনেত্রী নার্গিস ফাখরি বর্তমানে ফারহান আখতার ও সাজিদ খানের ছবি ‘হাউজফুল ৩’ নিয়ে ব্যস্ত আছেন। ছবিতে তার বিপরীতে প্রথমবারের মত দেখা যাবে অ্যাকশন হিরো অক্ষয় কুমারকে।