ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশংসা করছে ‘মাস্তানি’, ব্যবসা ‘দিলওয়ালে’

Link Copied!

sharuk-kajolবিনোদন ডেস্ক : চলতি বছরে বলিউডের প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশী আগ্রহের জন্ম দিয়েছিল ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া দুই বিগ বাজেটের ছবি ‘দিলওয়ালে’ এবং ‘বাজিরাও মাস্তানি’। মুক্তির চতুর্থ দিনে ছবি দুটো চলছে স্বদর্পে। কিন্তু এই চার দিনে দর্শকের প্রশংসা কুড়িয়ে নিয়েছে মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবি ‘বাজিরাও মাস্তানি’। কিন্তু বক্স অফিসে আয় করেই চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘দিলওয়ালে’!
জানা গেছে, গত আঠারো ডিসেম্বর বলিউডসহ বিশ্বের বেশকিছু জায়গায় মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত দুই ছবি ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘দিলওয়ালে’। ধারণা করা হচ্ছিল, বক্স অফিসে দখলে এই বছরের সেরা ছবিগুলোর তালিকায় যোগ হবে ছবি দুটো। কিন্তু যে হারে এই দুই ছবির প্রচারণা হয়েছে সে অনুযায়ি মোটেও ভালো কিছু দেখাতে পারেনি। বিশেষ করে রনবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। যদিও ‘দিলওয়ালে’ এরইমধ্যে দেড়শো কোটির ঘরে ছাড়িয়ে গেছে। কিন্তু দর্শকের প্রশংসা বেশী ‍কুড়িয়ে নিয়েছে বানসালির ঐতিহাসিক ছবি ‘বাজিরাও মাস্তানি’-ই! বক্স অফিসে ‘দিলওয়ালে’র কাছে হেরে গেলেও ‘মাস্তানি’ দেখে মানুষ তৃপ্ত।
ভারতীয় দর্শক বলছে ‘দিলওয়ালে’ নয়, ইতিহাসের খাতায় টিকে থাকবে ‘বাজিরাও মাস্তানি’র নামই! মানুষের এমন কথা শুনে উৎফুল্ল পুরো মাস্তানি টিম। খুব একটা ব্যবসা না করতে পারলেও দর্শকের এমন প্রতিক্রিয়ায় মুগ্ধ ছবির কলাকূশলীরা। এমনকি দারুন।  উচ্ছ্বসিত রনবীর সিংও। শুক্রবার ছবিটি তেমন ভালো শুরু করেনি বলে মনোবল হারাননি তিনি। এমন কথা জানিয়ে রনবীর বলেন, হ্যাঁ, মুক্তির প্রথম দিনে আমরা ভালো শুরু করতে পারেনি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় এবং চতুর্থ দিনেও ব্যবসা ক্রমশ বেড়েছে। হাতে আরও তিন সপ্তাহ সময় আছে। তার মধ্যে দু’টি ছুটির দিন।
বাজিরাও মাস্তানির অবস্থা প্রথম দিনে১১ কোটি রুপি হলেও দ্বিতীয় দিনে এসে আয় করেছে ১৬ কোটি রুপি। আর তৃতীয় দিনে ছবি ১৮ কোটি রুপি আয় করলেও চতুর্থ দিনে এসে আয় করেছে ১০ কোটি রুপি।ছবিটি নির্মাণে খরচ হয়েছে ১২০ কোটি রুপি।
অন্যদিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনে ‘দিলওয়ালে’ দাপট অব্যাহত রাখলেও চতুর্থ দিনেও এসে কিছুটা পরে গেছেন। প্রথম দিনে একুশ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি, এবং তৃতীয় দিনে চব্বিশ কোটি রুপি আয় করার পর চতুর্থ দিনে ছবিটি আয় করেছে মাত্র ১০ কোটি রুপি।