ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ছেলের মা হলেন রুহি

Link Copied!

ruhiবিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো মা হলেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে রয়্যাল লন্ডন হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম তিনি।
রুহির স্বামী ও নির্মাতা মনসুর আলী জানান, বড়দিনের ছুটির মধ্যেই রয়্যাল লন্ডন হাসপাতালে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান রুহান মনসুর আলী। বর্তমানে মা-ছেলে দু’জনেই সুস্থ আছে।
গেল বছর ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মনসুর আলীকে ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহি। ‘একাত্তরের সংগ্রাম’ ছবির কাজ করতে গিয়েই মনসুর আলির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল রুহির।
উল্লেখ্য, এক সময় র‍্যাম্পে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন রুহি। তারপর ভালো লাগা থেকে নাটকের কাজ শুরু করেন। নাটক ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি ঢাকা ও কলকাতার চলচ্চিত্রেও তাকে অভিনয় করতে দেখা গেছে। রুহি অভিনীত ছবিগুলোর মধ্যে আছে মনসুর আলির ‘একাত্তরের সংগ্রাম’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, ইসমত আরা শান্তির ‘মায়ানগর’ এবং মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’।