বিনোদন ডেস্ক : রোববার সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলেন ২০১৫-র মিস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা’র নামটির জন্য। হলোও তাই, মাহেদন্দ্রক্ষণও এসে গেল। জাঁজঝমক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাম ঘোষণা হল মিস ইউনিভার্সের। কিন্তু এই নাম নিয়েই হয়ে গেল মহা নাটকীয়তা! মিস ইউনিভার্সের নামের জায়গায় উপস্থাপক এসে প্রথম রানার আপের নাম ঘোষণা করে দিলেন!
জানা গেছে, চলতি বছরে মিস ইউনিভার্স-এর মুকুট পড়েন ফিলিপাইনের মেয়ে পিয়া অ্যালোনজো। গত বছর মিস ইনউনিভার্সের খেতাব জয়ী কলম্বিয়ার পাউলিনা ভেগা তাকে এই মুকুট মাথায় পড়িয়ে দেন। কিন্তু এই নাম নিয়ে হেয়ে গেছে মহা নাটকীয়তা আর বিব্রতকর এক অবস্থারও সৃষ্টি হয়েছিল সেখানে। কারণ এবছরের ‘মিস ইউনিভার্স’-এর ক্রাউন প্রথমে ফিলিপাইনের মেয়ে পিয়ার মাথায় ওঠেনি। প্রথমে ঘোষণা করা হয়, প্রতিযোগিতায় বিজয়িনী হয়েছেন মিস কলম্বিয়া অ্যারিয়াদনা গুতের্জ!
নিজের নাম আর দেশের নাম শুনতে পেয়ে উচ্ছ্বসিত অ্যারিয়াদনা কেঁদে উঠেন। সেইসাথে ব্যাপক উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। কিন্তু পরক্ষণই উপস্থাপক হার্ভে এসে মঞ্চে এমন ভুলের জন্য ক্ষমা চান।
হার্ভে ক্ষমা চেয়ে বলেন, অ্যারিয়াদনা গুতের্জ আসলে মিস ইউনিভার্স হননি, তিনি হয়েছেন ফার্স্ট রানার আপ। মিস ইউনিভার্স হয়েছেন ফিলিপাইনের মেয়ে পিয়া অ্যালোনজো। এমন ঘোষণার পর উচ্ছ্বাসে ভাটা পড়ে কলম্বিয়ার মেয়ে অ্যারিয়াদনা। কিন্তু একই সাথে উচ্ছ্বসিত হয়ে উঠেন ফিলিপাইনের মেয়ে পিয়া!
মিস ইউনিভার্সের মতো এমন একটি প্রতিযোগিতায় এমন মস্ত ভুলের সরাসরি সমালোচনা করেন অনেকে। এমন কাণ্ডে অনেককে বিব্রতকর অবস্থায় দেখা যায়। সামনে থেকে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সচেতন থাকারও কথা উঠে।

