ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেলারেই ‘নীরজা’র জয়জয়কার

Link Copied!

neerjaবিনোদন ডেস্ক : ‘নীরজা’ একটি ইতিহাসের নাম। এই নামের সাথে জড়িয়ে আছে এক সত্যিকারের রোমহর্ষক ইতিহাস। মাত্র তেইশ বছর বয়সেই প্রায় সাড়ে তিনশো মানুষকে বাঁচিয়ে যে মেয়েটি মারা গিয়েছিলো তিনিই নীরজা ব্যানট। এই সত্যিকারের নীরজার কাহিনী নিয়েই বলিউডে নির্মাণ হচ্ছে সিনেমা।  গত ১৭ ডিসেম্বর ইউটিউবে ছবির ট্রেলারটি প্রকাশ হওয়ার পর তাই ভারতীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। মুক্তির মাত্র তিন দিনে এরইমধ্যে ট্রেলারটি দেখেছে প্রায় সাড়ে বাইশ লক্ষবার। ছবিতে নীরজা চরিত্রে অভিনয় করেছেন ফ্যাশন লেডি সোনম কাপুর। ‘নীরজা’ নিয়ে ব্যাপক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত তিনি।
অন্যদিকে ‘নীরজা’ ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবানি। ছবিতে সোনম কাপুর ছাড়াও আছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। আসছে বছরের ১৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে।