ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিদির দলে তামিম

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক : শহীদ আফ্রিদির সতীর্থ হিসেবে এবার খেলবেন তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি বাংলাদেশের এই মারকুটে ওপেনারকে দলে টেনেছে। গোল্ড ক্যাটাগরিতে পিএসএলে তালিকাভুক্ত হয়েছিলেন তামিম। এই ক্যাটাগরির পূর্ব নির্ধারিত মূল্য হিসেবে তিনি পাবেন প্রায় ৩৮ লাখ টাকা (৫০ হাজার ডলার)।
পোশোয়ার তাদের দলে আরো ভিড়িয়েছে ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান ও জুনায়েদ খানকে।
প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং- এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের। প্রথম তিনটি ক্যাটাগরি থেকে তিনজন করে খেলোয়াড় নিতে পারবে প্রত্যেক দল। বিপিএলের মতোই হবে লটারি।
বাংলাদেশের একমাত্র সাকিব আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। তাকে নিয়েছে করাচি কিংস । ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ নেই। গোল্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস। গোল্ড ক্যাটাগরিতে তামিম ছাড়াও দল পেয়েছেন মুস্তাফিজ। কাটারখ্যাত বাংলাদেশী এই বোলারকে দলে নিয়েছে লাহোর কালান্ডার্স।
সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ৫০ হাজার ডলার। আর সিলভার ক্যাটাগরির ২৫ হাজার।
সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি। পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে।