ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আট বছর নিষিদ্ধ ব্লাটার-প্লাতিনি

Link Copied!

blatter-platinস্পোর্টস ডেস্ক : দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়তে হল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য সাবেক সভাপতি সেপ ব্লাটার ও ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে। ফিফার এথিকস কমিটির তদন্ত শেষে তাদের উভয়কে ফুটবল সংক্রান্ত সব কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করে।
সোমবার ফিফার অ্যাডজুডিকেটরি চেম্বারের বিচারক হ্যান্স জোয়াকিম একার্ট দুজনকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।
চার বছর আগে বেআইনিভাবে প্লাতিনিকে দুই মিলিয়ন ডলার অর্থ প্রদান করেন ব্লাটার। অবশ্য এই লেনদেনে অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন ব্লাটার-প্লাতিনি। ১৯৯৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৭৯ বছর বয়সী ব্লাটার।
ফিফা কংগ্রেসে ২০১৫ সালে আবারো নির্বাচিত হয়েছিলেন ব্লাটার। তবে পাশ্চাত্যের দেশগুলোর বিরোধিতার মুখে আগামী ফেব্রুয়ারিতে নতুন উত্তরসূরি নির্বাচন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এর মধ্যেই ফিফার এথিক্স কমিটি ৯০ দিনের জন্য তাদের ফুটবলে নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন এই সিদ্ধান্ত আসল।
ব্লাটার সরে দাঁড়ানোর পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তার উত্তরসূরি হিসেবে প্লাতিনি নির্বাচন করতে চেয়েছিলেন। নিষেধাজ্ঞার কারণে তাই সেই দৌঁড়ে ছিটকে পড়লেন তিনি।