ঢাকাSunday , 20 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ও আমার বেস্ট ফ্রেন্ড : মাহি

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন ডেস্ক : খবর রটেছে, ‘বিয়ে করেছেন মাহি’। ঘটনাটা নিশ্চিত হতে যোগাযোগ করা হলো মাহির সঙ্গে। তিনি বিয়ের খবরকে গুজব বলে দাবি করে বললেন, ‘নাহ! দিনভর যা শোনা গেছে তা সত্যি নয়। আমি বিয়ে করিনি। আর যাকে নিয়ে গুজব উঠেছে ও আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। অনেকদিন ধরে তার সঙ্গে আমার মনোমালিন্য চলছিল। নতুন বছর উপলক্ষে আমরা সে ঝামেলা মিটিয়েছি। তাই একসঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছি।’
মাহি আরো বলেন, ‘এটার সঙ্গে আমার প্রেম বা বিয়ের কোন সম্পর্ক নেই। শাওন ছাড়াও আমার আরো একজন বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম হাসান। তার সঙ্গেও মিউচুয়াল করার চেষ্টা করছি। নতুন বছর উপলক্ষে এটা এক ধরনের উদ্যোগ বলতে পারেন। আর সবাইকে গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।’
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় কয়েকটি ছবিকে কেন্দ্র করে। বন্ধু শাওনের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো দেখেই মিডিয়া পাড়ায় কানাঘুষা শুরু হয়।