ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবির হলে গভীর রাতে গুলির শব্দ

Link Copied!

Rajshahi-universityরাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গভীর রাতে গুলির আওয়াজ পাওয়া গেছে।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে পরপর কয়েকটি গুলির আওয়াজ পাওয়া যায়। এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হলের দক্ষিণ ব্লকের দিক থেকে  প্রথম গুলির শব্দ আসে। এর কয়েক মিনিটের মাথায় পরপর আরও দুটি গুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কে বা কারা এ গুলি চালিয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘গুলির শব্দ শুনেছি। তবে কারা গুলি চালিয়েছে সেটি জানা যায়নি। আমরা বিষয়টি দেখছি।’