ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাফের সূচিতে পরিবর্তন

Link Copied!

saffস্পোর্টস ডেস্ক : পাকিস্তান নাম প্রত্যাহার করায় ভারতে অনুষ্ঠেয় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন এসেছে। তাই ‘এ’ গ্রুপে দল সখ্যা কমে হয়েছে তিনটি। দলগুলো হলো-ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচও কমে গেছে তিনটি। ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচগুলো বাতিল হয়েছে। তাই ‘এ’ গ্রুপে ম্যাচ হবে মাত্র তিনটি।
গত মাসেই সাফে না খেলার কথা জানিয়ে পাকিস্তান। সেই অনুযায়ী সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু ও শেষের তারিখ ঠিক রয়েছে।যথারীতি ২৩ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৩ জানুয়ারি।
সূচি পরিবর্তনে বাংলাদেশের খেলায় কোনো পরিবর্তন হয়নি। কারণ বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের দল চারটিই রয়েছে। দলগুলো হলো- আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর। এসব ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান।