ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস বদলাতে চান আফ্রিদি

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বিশ্বকাপে জয় এখনো অধরাই রয়ে গেছে পাকিস্তানের। এমনকি টি২০ বিশ্বকাপেও দুদলের দ্বৈরথে জয়শূন্যই থেকেছে। সেই ভারতের সঙ্গে আগামী বছর টি২০ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে পাকিস্তান। আগামী ১৯ মার্চ দ্বিতীয় ম্যাচেই দেখা হবে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের। সেখানে বিশ্বকাপে ভারতের সঙ্গে নিজেদের ইতিহাসটা পাল্টে দিতে চান পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।
ভারতের ম্যাচ নিয়ে আফ্রিদি বলেন, ‘প্রত্যেকে এই ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। জানি কখনো বিশ্বকাপ বা ওয়ার্ল্ড টি২০-তে আমরা ভারতকে হারাতে পারিনি। তাই আমাদের জন্য এটি বিরাট চ্যালেঞ্জ। আমি মনে করি এই দিকটি আমাদের দলকে ভাল করতে অনুপ্রাণিত করবে। আমরা আবারো শিরোপা জয়ের জন্য লড়ব।’
পাকিস্তান ২০০৯ সালে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। আর প্রথম আসরে ফাইনালে ভারতের কাছেই হেরেছিল। ওয়ানডে বিশ্বকাপে দুদলের মধ্যে ৬ বারের মুখোমুখি লড়াইয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। এবার সুপার টেন পর্বে পাকিস্তানের সঙ্গে গ্রুপ-২ তে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাকি একটি দল ওঠে আসবে প্রথম রাউন্ড বা বাছাইপর্ব খেলে।
আফ্রিদি মনে করছেন ভাল খেলার মাধ্যমেই এই ধারা পরিবর্তন সম্ভব। তিনি বলেন, ‘ভাল খেলার মাধ্যমে যে কোনো সময় এই ফল পরিবর্তন করা যায়। এর আগে যা হয়েছে তা ইতিহাস। আমরা ভারতের বিপক্ষে এবার সেই ধারাটা উল্টে দিতে চাই।’
তবে এই কাজটি যে খুব সহজ হবে, তাও মনে করছেন না আফ্রিদি। নিজেদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য ড্র-টা বেশ কঠিনই হয়েছে। আমরা এখন ধর্মশালায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি। টি২০ ক্রিকেটে একবার ভুল করলে দ্বিতীয় সুযোগ থাকে না। আমরা সাম্প্রতিক ম্যাচগুলোতে অনেক ভুল করেছি। এখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে।’