ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রোবট ২’এর ভিলেন চরিত্রে অক্ষয়

Link Copied!

akshay-kumarবিনোদন ডেস্ক : এস শঙ্কর দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে প্রথমবার নির্মাণ করেছিলেন সাই-ফাই ছবি ‘রোবট’। সেই ছবির জনপ্রিয়তা কাজে লাগিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ‘রোবট-২’ নির্মাণ করতে যাচ্ছেন তিনি।  আর সেই ছবিতে ভিলেন হিসেবে অভিনয় করার কথা ছিল হলিউড সুপারস্টার আর্নল্ড শোয়ের্জনেগারের। কিন্তু শেষপর্যন্ত  তাকে বাদ দিয়ে সেই জায়গায় ‘ভিলেন’ চরিত্রে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার।
জানা গেছে, বেশ ক’দিন আগে যখন তামিল নির্মাতা এস শঙ্কর তার জনপ্রিয় ছবি ‘রোবট’-এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন তখন ছবিতে ভিলেন চরিত্রে হলিউডের আর্নল্ড শোয়ের্জনেগারের কথা শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নির্মাতা ও প্রযোজক। আর আর্নল্ডের জায়গায় ভিলেন চরিত্রে রজনীকান্তের সাথে অভিনয় করবেন বলিউড স্টার অক্ষয়।
ধারণা করা হচ্ছে, হলিউড সুপারস্টার অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার ‘রোবট ২’ ছবিতে অভিনয়ের জন্য যে চড়া পারিশ্রমিক চেয়েছেন তার জন্যই তাকে ছবিতে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। কারণ এই ছবিতে অভিনয় করতে আর্নল্ড দাম চেয়েছেন ১২০ কোটি রুপি। আর এই জন্যই তাকে না নেয়ার পক্ষপাতি ছবির প্রযোজক। আর তার জায়গায় ‘রোবট -২’-এ অক্ষয় কুমারকে নেয়া হল।
উল্লেখ্য, ২০১০ সালে এস শঙ্কর নির্মাণ করেছিলেন তামিল ও হিন্দি ভার্সনে খুবই জনপ্রিয়তা পাওয়া ছবি ‘রোবট’। ছবিতে নায়ক ও ভিলেনের দৈত চরিত্রেই অভিনয় করেছিলেন ভারতের দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্ত। আর রোবট-২-এর এরইমধ্যে লস এঞ্জেলসে প্রি-প্রোডাকশন শুরু হয়ে গেছে। রজনীকান্তের উপর মেক আপ টেস্ট করে ফেলেছেন পরিচালক শঙ্কর। রজনীকান্তের হিরোইন হতে পারেন সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিং ইজ ব্লিং’ ছবির অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সংগীত পরিচালনা এ আর রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছরের শুরুতেই ‘রোবট ২’-এর শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটির তৃতীয় ফ্র্যাঞ্চাইস পর্যন্ত নির্মাণের কথাও বলেছেন তিনি।