ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট টিম কিনছেন সানি লিওন

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : নানা কারণেই আলোচনায় থাকেন ‘বলিউড ধামাকা’ সানি লিওন। এবার আবারো আলোচনায় এলেন ‘বার্বি ডল’ খ্যাত এই বলিউড তারকা। এবার ক্রিকেট টিম কিনছেন তিনি।
বক্স ক্রিকেট লিগে চেন্নাইয়ের হয়ে টিম কিনছেন সানি। শোনা যাচ্ছে, তার টিমের নাম হবে ‘চেন্নাই সোয়েগার’। মূলত সেলিব্রেটিদের নিয়েই এই বক্স ক্রিকেট লিগ হয়ে থাকে। জোর গুঞ্জন, সানির টিমে থাকবেন সংগ্রাম সিংহ, মৌনি রায়ের মতো অভিনেতারা। তবে এই টিমের ট্রাম্পকার্ড যে সানি নিজেই তা আর বলার অপেক্ষা রাখে না।
তা হঠাৎ ক্রিকেট টিম কেনার ইচ্ছে হল কেন সানির? নায়িকার কথায়, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেট ভালবেসে বড় হয়েছি। আর ভারতের মানুষ ক্রিকেট ভালবাসেন। তাই ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলে মানুষের সঙ্গে আমার যোগাযোগ আরও বাড়বে।’ অবশ্য এমনও কথা উঠেছে যে, ক্রিকেট ভালবেসে নয়, বরং প্রচারের থাকার তাগিদেই ফের এক নতুন রাস্তা বেছে নিলেন সানি।
প্রসঙ্গত, ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে যাত্রা করেন সানি লিওন। ‘জিসম ২’ নামের একটি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর বেশকিছু ছবিতে অভিনয়েরও সুযোগ ঘটে তার। এরমধ্যে জ্যাকপট, রাগিনি এমএমএস ২, এক পেহলি লীলা এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সানির ছবি ‘কুচ কুচ লোচ হ্যায়’। মুক্তি প্রতীক্ষিত ‘মাস্তিজাদে’ ছবিতে সানি লিওনের বিপরীতে আছেন তুষার কাপুর ও বীর দাস। আসছে জানুয়ারির ২৭ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।