বিনোদন ডেস্ক : আঠারো ডিসেম্বর ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরে ভারতের বহুল প্রতীক্ষিত দুটি ছবি ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘দিলওয়ালে’। কিন্তু শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’ মুক্তিতে কোনো ধরণের বাধা প্রদান না করলেও, পাকিস্তানে ‘ইসলাম বিরোধী’ বলে আটকে গেল রনবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’!
জানা গেছে, আঠারো ডিসেম্বর ভারতসহ বিশ্বের বেশকিছু দেশে মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরে ভারতের বহুল প্রতীক্ষিত দুটি ছবি। এরমধ্যে একটি মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি’র ‘বাজিরাও মাস্তানি’, এবং অন্যটি রোহিত শেঠির নির্মাণে শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’। ভারতের মত পাকিস্তানেও এই দুই ছবি মুক্তি পাওয়ার কথা। কিন্তু পাকিস্তানে রনবীর সিং, দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’কে ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করে দেয়া হয়েছে।
একই দিনে ভারতের মত পাকিস্তানেও বলিউড কিং শাহরুখ খান অভিনীত রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’, এবং সঞ্জয় লীলা বানসালির পরিচালিত ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবি ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাওয়ার কথা। কিন্তু শেষ সময়ে এসে ছবিটিকে পাকিস্তানি সেন্সর বোর্ড ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করে দিয়েছে।
বাজিরাও মাস্তানিকে পাকিস্তানে প্রদর্শনে ছাড়পত্র না দেয়ার প্রসঙ্গে যুক্তি দিয়ে পাকিস্তান চলচ্চিত্রের সেন্সর বোর্ডের প্রধান মোবাশ্বের হাসান জানান, প্রথমত ছবিটি হিন্দিতে, আমাদের সিনেমা হলগুলো কোনো হিন্দি ছবি মুক্তির নিয়ম নেই, তারউপর এটি ঐতিহাসিক একটি কাহিনীর উপর নির্ভর করে নির্মিত, যা সরাসরি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে।
অন্যদিকে দীর্ঘ আট বছর আগে বলিউড কিং শাহরুখ খানের সাথে অভিনয় দিয়ে অভিষেক হয়েছিল আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোনের। এরপর একসাথে হ্যাপী নিউ ইয়ার এবং চেন্নাই এক্সপ্রেসের মত ব্যবসা সফল ছবিতেও অভিনয় করেছেন এই জুটি। অথচ আজ তারা একে অন্যের প্রতিপক্ষ! কারণ আসছে ১৮ তারিখে বলিউডের সিনেমায় মুক্তি পেতে যাচ্ছে দীপিকার ছবি ‘বাজিরাও মাস্তানি’। আর শাহরুখ আসছেন দিলওয়ালে নিয়ে।
তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দীপিকা যখন শাহরুখ খানের সাথে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ দিয়ে যাত্রা করেছিলেন তখনও শাহরুখকে বাজিরাও মাস্তানির নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ছবি ‘সাওয়ারিয়া’র সাথে সংঘর্ষ করতে হয়েছে। কিন্তু সেসময় শাহরুখের নায়িকা ছিলেন দীপিকা, আর আজকে একই নির্মাতার ছবি ‘বাজিরাও মাস্তানি’র সাথে সংঘর্ষে যাচ্ছে শাহরুখের দিলওয়ালে। কিন্তু দূর্ভাগ্যবশত এবার দীপিকা তারই প্রতিপক্ষ রূপে।

