ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ব্লাটারকে শান্তিতে নোবেল দেওয়া উচিত’

Link Copied!

blatterস্পোর্টস ডেস্ক : ইউরোপের শক্তিশালী দেশগুলো সেপ ব্লাটারের সমালোচনায় মুখর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই সাময়িক বরখাস্ত হওয়া সভাপতিকে ফাঁসাতে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই পর্যন্ত নানা ফাঁদ তৈরি করছে। সেখানে ৭৯ বছর বয়সী এই সংগঠকের উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, ব্লাটারকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাষ্ট্রপ্রধান।
বৃহস্পতিবার ফিফার এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ব্লাটার। তার আগেই ফিফার সদ্য সাবেক সভাপতি সম্পর্কে পুতিন বলেন, ‘আমার তো মনে হয় তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ, বিশ্ব মানবতার কল্যাণে তার অবদান অসামান্য।’ তার বিরুদ্ধে পাশ্চাত্যের দুর্নীতি তদন্তকে কুমন্ত্রণা বলেও অভিহিত করেন পুতিন।
ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সভাপতি থাকাকালে প্লাতিনিকে দুই মিলিয়ন ডলার অর্থ দিয়েছেন ব্লাটার। ২০১১ সালে সেই অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগে দুজনকেই ৯০ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। এখনো সেই নিষেধাজ্ঞার মেয়াদ চলমান।
ব্লাটার ফিফা সভাপতি থাকাকালেই ২০১৮ সালের বিশ্বকাপ রাশিয়ায় আয়োজনের সিদ্ধান্ত হয়। আর ২০২২ এর বিশ্বকাপ আয়োজক হয় কাতার। এই দুটি টুর্নামেন্টের বিডিংয়ে দুর্নীতি হয়েছে বলে অনেকের অভিযোগ। তবে রাশিয়া ভেন্যু হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ্ব ছিল বলে দাবি করেন পুতিন।