ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরখাস্তই হলেন মরিনহো

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন। অথচ চলতি মৌসুমে সেই চেলসির অবস্থা তথৈবচ। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্যা ব্লুজদের অবস্থান ১৬তম। ১৬ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট সংগ্রহ তাদের। শিরোপা দূরে থাক, অবনমন এড়াতেই যত লড়াই এখন চেলসির। এমন অবস্থায় বেশ অস্বস্তিতে ছিলেন চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো। গুঞ্জন ছিল চরমে, বরখাস্ত হতে পারেন তিনি। অবশেষ তাই হয়েছে। চেলসির কোচ পদ থেকে ছাঁটাই করা হয়েছে তাকে। চেলসির নতুন কোচ হওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন টটেনহ্যামের সাবেক কোচ জুয়ান রামোস ও সেভিয়ার সাবেক ডাচ কোচ গাস হিডিংক। তবে ইংলিশ মিডিয়ার রিপোর্টে, চেলসির কোচ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে হিডিংকের। মরিনহোর বরখাস্তের খবরটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে চেলসি কর্তৃপক্ষ।
পরিস্থিতি চরম ঘোলাটে হয় গত সোমবারের পর থেকে। যেদিন ইংলিশ প্রিমিয়ার লিগে লিচেস্টারের সঙ্গে ২-১ গোলে হেরে গিয়েছিল চেলসি। তাতেও সমস্যা ছিল না। কিন্তু মরিনহোর তির্যক কথা বার্তা বিপদের দিকেই টেনে নেয় তাকে। ঐ ম্যাচের পর মরিনহো প্রকাশ্যে চেলসির খেলোয়াড়দের সমালোচনা করেন। তার মতে, খেলোয়াড়েরা মাঠে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ফলে এই রেজাল্ট।
মরিনহোর এমন সমালোচনায় অস্বস্তিতে পড়েন ক্লাবটির বোর্ড পরিচালকগন ও মালিক রোমান আব্রামোভিচ। বাড়তে থাকে দুই পক্ষের মধ্যে দূরুত্ব। শেষ পর্যন্ত কোচ ছাটাইয়ের ওস্তাদ চেলসি মালিক হাঁটলেন নিজের পথেই। একেতো দলের অবস্থা বাজে, তার উপর মরিনহোর কটু বাক্যে ধাতস্থ হতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত মরিনহোকে বরখাস্তের সিদ্ধান্তই নেন তিনি।
অথচ এই চেলসির হয়েই মরিনহোর অর্জন কিন্তু কম নয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালে চেলসির দায়িত্ব নিয়েই জেতান প্রিমিয়ার লিগের শিরোপা। কিন্তু চলতি মৌসুমে শুরু থেকেই যেন খেই হারিয়ে ফেলে দলটি। কোন কিছুতেই সফলতা ধরা দিচ্ছিল না। হার কিং ড্রয়েই ঘুরপাক খাচ্ছিল গত মৌসুমে দুরুন্ত গতিতে ছোটা দলটি। ১৬ ম্যাচে মাত্র অর্জন ১৫ পয়েন্ট। এর মধ্যে নয় হার, তিন ড্র, জয় মাত্র চারটিতে। যা ছিল চেলসি নামের সঙ্গে বেমানান।
প্রথম দফায় মরিনহো চেলসির দায়িত্ব নেন ২০০৪ সালে। ২০০৭ সাল পর্যন্ত জিতেছিলেন দুটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ ও একটি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড। এরপর ইন্টার মিলান রিয়াল মাদ্রিদ ঘুড়ে ২০১৩ সালে আবারো যোগ দেন চেলসিতে। দ্বিতীয় দফায় তিন বছরৈ চেলসিকে জিতিয়েছেন একটি প্রিমিয়ার লিগ ও একটি লিগ কাপের শিরোপা।