ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাহুবলী’র দ্বিতীয় অংশ মুক্তি নিয়ে সংশয়

Link Copied!

bahubaliবিনোদন ডেস্ক : শুধু ভারতের আঞ্চলিক ছবি হিসেবে নয়, পুরো বলিউডের ইতিহাসে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত অন্যতম সাড়া জাগানো ছবির নাম ‘বাহুবলী: দ্য বিগিনিং’। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ছবিটি সব ধরণের দর্শকশ্রেণির কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা আর আগ্রহের জন্ম দিয়েছে। কৌতুহল জাগিয়েছে ছবিটির পরবর্তী সিক্যুয়াল মুক্তির। অথচ আসছে বছরে ছবিটির মুক্তি নিয়েই তৈরি হয়েছে সংশয়!
জানা গেছে, ‘বাহুবলী’ ছবিটি দুটি সিক্যুয়ালে নির্মাণ হচ্ছে। এর প্রথম ভাগ ‘বাহুবলী দ্য বিগিনিং’ মুক্তি পেয়েছে চলতি বছরের জুলাইয়ে, আর দ্বিতীয় অংশ ‘বাহুবলী দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আসছে বছরে। অথচ দ্বিতীয় সিক্যুয়ালটি মুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়। নির্মাতার ঘনিষ্ঠ সূত্র বলছে, ছবিটি আসছে বছরে কাজ না শেষ হওয়ায় ২০১৭ সালের প্রথম দিকে মুক্তি পাওয়ার আশঙ্কায় থাকছে বেশী।
ঘনিষ্ঠ আরেক সূত্র জানিয়েছে, ছবিটির মুক্তি সম্পর্কে এখনই আগ বাড়িয়ে কিছু বলা যাচ্ছে না। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ -এর ৭০ শতাংশ শ্যুটিং শেষ। এরমধ্যে কিছু যুদ্ধের সিক্যুয়েন্সও আছে। শুটিং চলবে সামনের বছরের জুলাই পর্যন্ত। আর তারপরই পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্স-এর ব্যবহার করবো।
এস এস রাজামউলের নির্মাণে ‘বাহুবলী’ চলতি বছর জুলাইয়ে ভারতে মুক্তি পায়। ছবিটি ইতিমধ্যে দেশের ভেতর আয়ের দিক থেকে বলিউডের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি ছবিটি ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।
উল্লেখ্য, মেধাবী নির্মাতা এস এস রাজামউলে চলতি বছরের জুলাইয়ে মুক্তি দিয়েছেন ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী দ্য বিগিনিং’। ছবিতে নাম চরিত্রে অভিনয় করে পুরো ভারতে সাড়া ফেলে দিয়েছেন তামিল অভিনেতা প্রভাস। ঐতিহাসিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ‘বাহুবলী’র পরের অংশের নাম ‘বাহুবলী দ্য কনক্লোশন’।