ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিলীপ কুমার ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভ: শাহরুখ

Link Copied!

dilipবিনোদন ডেস্ক : ‘ট্রাজিক হিরো’ কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির মূল স্তম্ভ বলে উল্লেখ করেছেন ‘কিং খান’ খ্যাত অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি দিলীপ কুমার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভিভূষণ’ অর্জনের পর তাকে এভাবেই মূল্যায়ন করলেন শাহরুখ।
সম্প্রতি মুম্বাইয়ের বাড়িতে এসে দিলীপ কুমারের হাতে ‘পদ্মবিভূষণ’ সম্মাননা তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ সময়ে দিলীপ ‍কুমারের পাশে ছিলেন উচ্ছ্বসিত স্ত্রী সায়রা বানু। দিলীপ কুমারের এমন সম্মাননা গ্রহণের পর থেকে তারকা অভিনেতা-অভিনেত্রীদের অভ্যর্থনায় রীতিমত ভাসছেন ৯৩ বছর বয়সী এই অভিনেতা। এবার সেই ভারতীয় কিংবদন্তি অভিনেতাকে ‘ভারতীয় সিনেমার স্তম্ভ’ বলে উল্লেখ করে ‘পদ্মভিভূষণ’ অর্জনকে অভ্যর্থনা জানালেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
দিলীপ কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ‘স্তম্ভ’ উল্লেখ করে শাহরুখ খান বলেন, অন্য সবার চেয়ে ‘পদ্মভিভূষণ’ পুরস্কারটি দিলীপ কুমার পাওয়ার অধিকার বেশী রাখেন। কারণ তিনি আমাদের ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা যার পাশে ‘আইকন’ শব্দটি যোগ করলেও কম হয়ে যায়। প্রকৃতপক্ষে তিনি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির পূর্বসুরি। ভারতীয় চলচ্চিত্রের স্তম্ভও তিনি। আর ‘পদ্মভিভূষণ’ পাওয়ায় এই কিংবদন্তি অভিনেতাকে আন্তরিক অভিনন্দনও জানাতে ভোলেননি শাহরুখ।
ভারতীয় ছবিতে দিলীপ কুমারের অবদানকে উল্লেখ করে শাহরুখ আরো বলেন, একজন ভালো অভিনেতার চেয়েও দিলীপ কুমার অসাধারণ একজন মানুষও। এটা কোনো বিষয় না যে তিনি কয়টা পুরস্কার পেলেন, কিন্তু যাই তিনি পেয়ে থাকেন না কেন এগুলো তার শিল্পের কাছে, তার অবদানের কাছে যথেষ্ঠ নয়। আমি তাদের ব্যক্তিগতভাবে ভালো জানি, দিলীপ কুমার এবং তার অর্ধাঙ্গী সায়রা বানু এই অর্জন উদযাপন করুন।
টানা ছয় দশক বলিউডে দাপটের সাথে অভিনয় করে গেছেন দিলীপ কুমার। আন্দাজ(১৯৪৯), আন(১৯৫২), দেদাস(১৯৫৫), আজাদ(১৯৫৫), মুঘল-ই-আজম(১৯৬০) এবং গঙ্গা-যমুনা(১৯৬১) ছবিগুলোর জন্য ভারতীয় সিনেমায় কালজয়ী হয়ে আছে।