ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেলে-জিকো একাট্টা

Link Copied!

pale-jikoস্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট মার্কো পোলে দেল নোরের বিপক্ষে একাট্টা হয়েছেন ব্রাজিলের দুই সাবেক কিংবদন্তি ফুটবলার পেলে ও জিকো। দেশটির এই ফুটবল কর্মকর্তা দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ায় এ দাবি জানিয়েছেন তারা।
সাবেক এই দুই ফুটবল লিজেন্ড স্বাক্ষরিত এক খোলা চিঠিতে পদত্যাগের এই দাবি জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, আমরা কনফেডারেশন প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরো ও তার ডাইরেক্টরদের দ্রুত পদত্যাগ দাবি করছি। একইসঙ্গে একটি নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তাদের স্থলাভিষিক্ত নির্বাচনের দাবি জানাচ্ছি।
সম্প্রতি ১৩০ জনের স্বাক্ষর করা এমন একটি চিঠি প্রকাশিত হয়। যেখানে সদ্য সাবেক গোলরক্ষক রোজারিও চেনিও স্বাক্ষর করেন। এছাড়া কোচ তাইতে ও বিখ্যাত গায়ক চিকো বোয়ার্কও স্বাক্ষর করেছেন। তারা নির্বাচন পদ্ধতিতেও পরিবর্তনের দাবি জানিয়েছেন। কারণ বর্তমান নিয়ম অনুযায়ী দেশটির ফেডারেশন নির্বাচনে ফেডারেশন থেকে ৮জন ও ক্লাব থেকে ৫ জনের স্বাক্ষর নিতে হয়।
দুর্নীতির অভিযোগে ৭৪ বছর বয়ষী দেল নেরোর বিরুদ্ধে তদন্ত করছে ‍যুক্তরাষ্ট্র ও ফিফার এথিকস কমিটি। এখন পেলে-জিকো দাবি করেছেন ব্রাজিল কর্তৃপক্ষ যেন তার বিরুদ্ধে পৃথকভাবে নিজস্ব তদন্তের উদ্যোগ নেয়।