ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিফার শুনানি বর্জনের ঘোষণা প্লাতিনির

Link Copied!

platiniস্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এথিকস কমিটির শুনানি বর্জনের ঘোষণা দিয়েছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। তার অভিযোগ ইতিমধ্যে সংস্থাটির এজন মুখপাত্র গণমাধ্যমের রায় জানিয়ে দিয়েছেন। অথচ আত্মপক্ষ সমর্থনের সুযোগই এখনো তাকে দেওয়া হয়নি।
শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দফতরে এই শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানিতে যে প্লাতিনি অংশ নিচ্ছেন না সেই বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী। প্লাতিনি ও ফিফা সভাপতি সেপ ব্লাটার এখন ৯০ দিনের নিষেধাজ্ঞায় রয়েছেন। সুইস প্রসিকিউশনের এক তদন্ত চলাকালে তাদের সাময়িক বরখাস্তের কারণে ফিফার এথিকস কমিটি এই সিদ্ধান্ত নিয়েছিল। ২০১১ সালে ব্লাটার প্লাতিনিকে দুই মিলিয়ন ডলার অর্থ দিয়েছিলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। এই লেনদেনে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে।
প্রাথমিক নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হবে। আগামী সোমবার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে। ধারণা করা হচ্ছে সেই রায়ে ফুটবল কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন প্লাতিনি। অবশ্য প্লাতিনির অভিযোগ ফিফার পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতেই তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র হচ্ছে।