ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি ও পিএসসি’র ফল ৩১ ডিসেম্বর

Link Copied!

sscনিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফল প্রকাশ হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) জাকির হোসেন ভূইঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর শুরু হয়ে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এ পরীক্ষায় অংশ নেয় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। অপরদিকে, পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।