ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে শান্তি কমিটির লিফলেট, আটক ১

Link Copied!

Lefletসিলেট প্রতিনিধি : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ‘শান্তি কমিটির’ সদস্যদের নামের তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিজয় দিবসের প্রথম প্রহরে লিফলেট বিতরণকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক যুবককে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হওয়া লোকজনের মাঝে যুবকটি লিফলেট বিতরণ করে। বিষয়টি দৃষ্টিগোচর হলে পুলিশ তাকে আটক করে।
সকল মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সিলেটবাসীর পক্ষ থেকে এসব লিফলেট বিতরণ করা হয় বলে তাতে উল্লেখ করা হয়েছে।
একই সাথে লিফলেটের একাংশে বলা হয়েছে- ‘সরকার ও দেশবাসীর কাছে আমাদের অনুরোধ; সময় থাকতে বড় ক্ষতি থেকে বিরত রাখুন। শান্তি কমিটির মৃত ও জীবিত সদস্যদের বিচার করুন। জামাত-শিবির নিষিদ্ধ করুন। আমাদের ভুলে গেলে চলবে না যে, ওরা মানবতাবিরোধী কাজ করেছে। তাদের উত্তরসূরীদের ব্যাপারে সতর্ক থাকুন।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সিলেট জেলা ও বিভিন্ন উপজেলা শান্তি কমিটির আহ্বায়ক ও সদস্য হিসেবে ৩০ জনের নাম ওই লিফলেটে উল্লেখ করা হয়।