ঢাকাTuesday , 15 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা ৭ কার্যদিবস দরপতন

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : দরপতনের কবল থেকে বের হতে পারছে না দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উভয় বাজারে টানা ৭ কার্যদিবস দরপতন ঘটেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ২ পয়েন্ট।
ডিএসইতে ডিএসইএক্স সূচকের পাশাপাশি পতন ঘটেছে অন্য দু’টি সূচকেরও। এরমধ্যে ডিএসই শরীয়াহ্ সূচক কমেছে ২ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৭ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১০ কোটি ২৮ লাখ টাকা কম। এ বাজারটিতে লেনদেন হওয়া ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত আছে ৫৭টি।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, সিঙ্গার বিডি, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্স, বিএসআরএম স্টিল ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
দাম বা‍ড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- কাশেম ড্রাইসেল, জিকিউ বলপেন, এফবিএফআইএফ, এপেক্স ট্যানারি, প্রাইম টেক্স, সিঙ্গার বিডি, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, বিডি ল্যাম্পস, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও রেনউইক যজ্ঞেশ্বর।
অপরদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- রিজেন্ট টেক্স, আইএসএন, সিম টেক্স, মডার্ন ডাইং, এইমস প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক এশিয়া, ৪র্থ আইসিবি, প্রাইম লাইফ, মাইডাস ফ্যাইন্যান্স ও তসরীফা ইন্ডাস্ট্রিজ।
অপর বাজার সিএসইতে সূচকের মিশ্র প্রবণতা রয়েছে। সিএসইএক্স সূচকের পাশাপাশি কমেছে সিএএসপিআই ও সিএসআই সূচক। এরমধ্যে সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ১৯ পয়েন্ট কমেছে।
তবে বেড়েছে অন্য দু’টি সূচক। এরমধ্যে সিএসই-৫০ বেড়েছে দশমিক ১৮ পয়েন্ট। আর সিএসই-৩০ বেড়েছে ৬ পয়েন্ট।
এ বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন হওয়া ৮৩টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি।