ঢাকাTuesday , 15 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছরের সেরা শব্দ ‘শরণার্থী’

Link Copied!

refugeআন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর জার্মানির ‘ওয়ার্ড অব দা ইয়ার ‘ বা বছরের সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘শরণার্থী’। শুক্রবার সে দেশের ভাষা বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছেন।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়াকে কেন্দ্র করে সারা বছর জুড়ে সরগরম ছিল গোটা ইউরোপ। তবে এসব অভিবাসন প্রত্যাশীদের সাদরে আশ্রয় দিয়ে প্রশংসা কুড়িয়েছে জার্মানি। তারা প্রায় দশ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে। তাই তো এটিই হয়ে ওঠেছে সে দেশের সবচাইতে আলোচিত শব্দ।
শুক্রবার জার্মান ভাষাবিদরা আলোচিত ২৫শ শব্দ থেকে এ শব্দটিকে বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে বিশেষজ্ঞ গোষ্ঠী ‘সোসাইটি অব লেঙ্গুয়েজ’ বলেছে, ‘চলতি বছর নেতাদের বক্তৃতা ও বিবৃতিতে বারবার ঘুরে ফিরে এসেছে এ শব্দটি। ফলে এটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনের সঙ্গে  ওতপ্রোতোভাবে মিশে গেছে।’
আলোচিত শব্দভাণ্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘জা সুয়া শার্লি’ (আমিই শার্লি)। গত জানুয়ারিতে ফ্রান্সের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোর প্যারিস কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর এই শব্দমালাটি গোটা পশ্চিমা দুনিয়া জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছিল।
তৃতীয় আলোচিত শব্দটি হচ্ছে ‘গ্রেজিট’ বা গ্রিস। বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে ইউরোজোন ত্যাগ করতে বাধ্য হয়েছিল গ্রিস। চলতি বছর এটি ছিল ইউরোপের আরো একটি সাড়া জাগানো ঘটনা। এই তিনটি বাছইকৃত শব্দ জার্মান  অভিধানের নতুন সংস্করণে যোগ হচ্ছে।