ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

pstu-logoপটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.pstu.ac.bd) ও নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে বলে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত সোমবার সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানান, এবার মোট ৬৪৭টি আসনের বিপরীতে ৯ হাজার ৮০৭ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৯৮টি আসনের বিপরীতে গড়ে ৮ জন করে মোট ৪ হাজার ২৮৭ জন, ‘বি’  ইউনিটে ৮৩ আসনের বিপরীতে গড়ে ২৫ জন করে মোট ২ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৬৬টি আসনের বিপরীতে গড়ে ৫১ জন করে মোট ৩ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
রোববার  সকাল থেকে বিকেল পর্যন্ত তিন ইউনিটের অধীনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।