ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিলীপ কুমারের ঘরে ‘পদ্মবিভূষণ’

Link Copied!

dilipবিনোদন ডেস্ক : বলিউডের ‘ট্রাজিক কিং’ খ্যাত অভিনেতা দিলীপ কুমারের ঘরে আসলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’। তার মুম্বাইয়ের বাড়িতে এসে দিলীপ কুমারের হাতে এই সম্মাননা তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
জানা গেছে, চলতি বছরে ‘ট্রাজিক হিরো’ দিলীপ কুমারকে ‘পদ্মবিভূষণ’ সম্মান দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে এপ্রিল মাসে রাজভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বর্ষীয়ান এই অভিনেতা।  আর এরপরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অভিনেতা দিলীপ কুমারকে তার বাড়িতে গিয়েই পুরস্কার তুলে দেয়ার কথা ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজ ১৩ ডিসেম্বর দিলীপ কুমারের হাতে তুলে দেয়া হয় এই গুরুত্বপূর্ণ সম্মাননাটি। সাথে একটি সার্টিফিকেটও।
মাত্র দুদিন আগে এই তুমুল জনপ্রিয় অভিনেতা পূর্ণ করলেন ৯৩ বছর। কিন্তু চেন্নাই ট্রাজেডির জন্য ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতা তার জন্ম বার্ষিকী উদযাপন বাতিল করার ঘোষণা দিয়েছিলেন।
ভারতের দক্ষিণে তুমুল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত  প্রায় তিন’শোর মত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। টানা ১ মাসের বৃষ্টিতে পর্যুদস্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের তামিলনাড়ু রাজ্য। গত এক মাসের এই বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মানুষের মৃত্যু ছাড়াও সেখানে পর্যুদস্তু স্বাভাবিক মানবিক জীবন যাপনও।
উল্লেখ্য, পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন। ১৯৫৪ সালের ২ জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয়। মর্যাদাক্রম অনুসারে, পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে, কিন্তু পদ্মভূষণের আগে। সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ ও ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়।