বিনোদন ডেস্ক : আসছে ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী স্টার ধানুশের নতুন ছবি ‘থাঙ্গা মগান’। অথচ এরই মধ্যে আরো একটি নতুন চলচ্চিত্রে কাজ শুরু করেছেন তিনি। আর ছবিটি নির্মিত হবে রাজনৈতিক কাহিনীকে নির্ভর করে।
জানা গেছে, ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ধানুশ অভিনীত তামিল ছবি ‘থাঙ্গ মগান’। আর এই নতুন ছবি মুক্তির আগেই এবার নাম লেখালেন একটি রাজনৈতিক থ্রিলারধর্মী ছবিতে। ছবির নাম প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ‘কোড়ি’।
নির্মাতাসূত্রে জানা গেছে, ছবিটির শ্যুটিংও এরইমধ্যে শুরু হয়েছে। চলতি মাসের ৪ তারিখে প্রথমবার শ্যুটিং হয় কোড়ি ছবিটির। আর তার পরেই চেন্নাইয়ে ভয়বহ বৃষ্টিপাতের ফলে যে ধ্বংস আর প্রাণহানি ঘটেছে তারজন্য ‘কোড়ি’ ছবিটির পরিকল্পনা করা হয় সমসাময়িক রাজনীতিকে কেন্দ্র করে। রাজনৈতিকধর্মী এই ছবিটি একটি বিগ বাজেটের ছবি হবে বলেও জানা গেছে। দুরাই শেনথিল কুমার পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন ধানুশ ও ভেটরিমারান।
চেন্নাইয়ে বন্যার জন্য ছবিটির শ্যুটিং বন্ধ থাকলেও এই মাসের শেষে শুরু হবে ছবির শুটিং। ছবিতে ধানুশ ছাড়াও তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ ও শামিলি অভিনয় করবেন।

