স্পোর্টস ডেস্ক : ডানেডিনে শেষ পর্যন্ত হেরেই গেছে শ্রীলঙ্কা। স্বাগতিক নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথমটি ১২২ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সোমবার ম্যাচের শেষ দিনে জয়ের জন্য লঙ্কানদের আরো ২৯৬ রানের প্রয়োজন ছিল। সেখানে শ্রীলঙ্কা হাতে থাকা সাত উইকেট হারিয়ে ১৭৩ রান যোগ করতে সক্ষম হয়ে।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে শ্রীলঙ্কা ২৯৪ রানে অলআউট হয়েছিল। ১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড তিন উইকেটে ২৬৭ রানেই ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৪০৫ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৮২ রান করে।
রোববার দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১০৯ রানে চতুর্থ দিন শেষে করে শ্রীলঙ্কা। সোমবার ওখান থেকেই আবারো ব্যাটিং শুরু করে ম্যাথুস বাহিনী। অধিনায়ক ম্যাথুস দলীয় ১৬৫ রানে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। কিছুটা লড়াই করেন দিনেশ চান্দিমাল ও কিথুরুয়ান ভিথানাগে। তবে ম্যাচ বের করে আনার মতো ইনিংস কেউ খেলতে পারেননি।
লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে চান্দিমাল সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ভিথানাগে ৩৮ ও সিরিওয়ার্দানা করেন ২৯ রান। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি সর্বোচ্চ তিনটি উইকে লাভ করেন। এছাড়া সাটনার, ওয়াগনার ও বোল্ট নেন একটি করে উইকেট।

