ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাব্বিরের ওপর আস্থা ছিল মাহমুদুল্লাহর

Link Copied!

Sabbirস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে টি২০ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন সাব্বির রহমান। তবে বিপিএলে সেভাবে ব্যাট ঝড় তুলতে পারছিলেন না। তারপরও সাবিবেরর ওপর থেকে কোনোরকম আস্থা হারাননি বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বরিশালের অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন সাব্বির রহমান। রোববার ডানহাতি এই তরুণ ব্যাটসম্যানের ব্যাটে চেপে দলও পৌঁছে গেল ফাইনালে। এদিন সাব্বির ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার সুবাদে হয়েছেন ম্যাচসেরাও।
বিপিএলের তৃতীয় আসরে প্রথম ১০ ম্যাচে ৭ ইনিংসে রান করেছিলেন সব মিলিয়ে ৬০। তবে সেই হতাশা পেছনে ফেলে বড় দুই ম্যাচে জ্বলে ওঠেছেন সাব্বির। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানান, সাব্বিরের ওপর বিশ্বাস হারাননি তিনি।
বরিশাল অধিনায়ক বলেন, ‘সাব্বির ও নাফিস যেভাবে ব্যাট করেছে, সেটা ছিল অবিশ্বাস্য। আমরা সবসময়ই জানতাম সাব্বিরের সামর্থ্য কতটা। এই ম্যাচে প্রমাণ করেছে সে বড় ম্যাচের ক্রিকেটার।’ তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফিসের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েছিলেন সাব্বির। ১৬১ রান তাড়ায় বরিশালকে জয়ের পথে এগিয়ে নিয়েছে এই জুটিই। অভিজ্ঞ শাহরিয়ার করেছেন ৪৪ রান। তবে বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহর রান তাড়ায় বিশ্বাসটা ছিল তাদের।
এ প্রসঙ্গে বরিশাল অধিনায়ক বলেন, ‘তাই আমাদের শুরুটা ভালো হওয়া দরকার ছিল। যদিও সেটা হয়নি। তবে উইকেট এদিন ব্যাটিংয়ের জন্য ছিল বেশ ভালো। এজন্যই আমাদের বিশ্বাস ছিল। রান তাড়া করার মতো ব্যাটিং গভীরতা আমাদের দলেও ছিল।’ ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের পারফরম্যান্সেও দারুণ সন্তুষ্ট বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ।