ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিব না মাহমুদউল্লাহ, কে হবেন মাশরাফির প্রতিপক্ষ?

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : আর মাত্র দুটি ম্যাচ। এর পরই পর্দা নামবে বিপিএলের তৃতীয় আসরের। শনিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৭২ রানের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোলিয়ান্স।
দিনের অপর ম্যাচে ঢাকাকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। কুমিল্লার কাছে হারলেও আরেকটি সুযোগ পেয়েছে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা বরিশাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও প্রাইম। এই ম্যাচে যে জিতবে সে হবে মাশরাফির প্রতিপক্ষ।
লিগ পর্যায়ে দুইবারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য দুইবারই জিতেছে বরিশাল বুলস। প্রথম ম্যাচে তারা রংপুরকে হারায় ১৩ রানে। আর বৃষ্টি বিঘিœত দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায়। সেক্ষেত্রে আজকের ম্যাচেও বরিশালকে এগিয়ে রাখা যায়।
কিন্তু দ্বিতীয়বার সুযোগ পেয় সেটা হয়তো হাতছাড়া করতে চাইবে না রংপুর। তবে আর যাই হোক, ম্যাচটি যে হাইভোল্টেজ হবে সেটা অনুমেয়।